ব্রঙ্কসে বেঙ্গল রেস্টুরেন্টে চাঁদরাতে আনন্দ মেলা
ইউএসএ নিউজ অনলাইন, নিউইয়র্ক: ব্রঙ্কসে বেঙ্গল রেস্টুরেন্টে চাঁদরাতে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আনন্দ মেলা। রোটারিয়ান রেক্সোনা মজুমদার ও মাকসুদা আহমদ গত ২৭ জুলাই রবিবার এ আনন্দ মেলার আয়োজন করেন। পবিত্র ঈদ উল ফিতরের চাঁদরাতে এ আনন্দ মেলা রাত ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত চলে। এতে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, মহিলাদের মেহদী পরা ও আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

আয়োজকরা জানান, ঈদ উল ফিতরের আনন্দকে সকলে মিলে উপভোগ করার জন্যই এ আনন্দ মেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আয়োজক রোটারিয়ান রেক্সোনা মজুমদার ও মাকসুদা আহমদ ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশী আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি মূলধারার রাজনীতিক মো: এন মজুমদার, ডা. নাহিদ খান প্রমুখ।
কমিউনিটি এক্টিভিস্ট জাকির খানসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী স্বপরিবারে এ অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানে মো: এন মজুমদার বলেন, এ ধরণের উৎসব আমাদের বাঙালীর হাজার বছরের সংস্কৃতির অংশ। এ আয়োজনের মাধ্যমে প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা আমাদের নতুন প্রজন্মকে বাংলাদেশের কৃষ্টি-কালচারের সাথে পরিচিত করার একটি বড় সুযোগ।
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan