Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

ব্রঙ্কসে জমজমাট বাংলাদেশি ঈদমেলা : মূলধারার কাছে বাঙালি সংস্কৃতি ও দেশীয় পণ্য তুলে ধরার প্রয়াস

অনলাইন ডেস্ক পঠিত: 43 বার

প্রকাশিত: August 4, 2014 | 7:33 PM

ইউএসএ নিউজ অনলাইন, নিউইয়র্ক: আমেরিকায় জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মসহ মূলধারার কাছে বাঙালি সংস্কৃতি ও দেশীয় পণ্যকে তুলে ধরার প্রয়াসে নিউইয়র্কে বাঙালি অধ্যুষিত নিউইয়র্কের ব্রঙ্কসে অনুষ্ঠিত হয়েছে জমজমাট বাংলাদেশী ঈদমেলা ও বর্ণিল সাংস্কৃতিক উৎসব। পার্কচেস্টার সাবওয়ের সন্নিকটে রাস্তার ওপর গত ৩ আগস্ট রোববার বাংলাদেশী আমেরিকান কমিউনিটি কাউন্সিল আয়োজিত দিনব্যাপী এ বিশাল ঈদমেলা পরিণত হয়েছিল বাঙালিদের মিলনমেলায়। নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে বসবাসকারী সকল বয়সী বাঙালিরা এ মেলায় অংশ নেন।
ঈদমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশী আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি মূলধারার রাজনীতিক মোঃ এন মজুমদার। অনুষ্ঠানে বিভিন্ন পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় কংগ্রেসম্যান হোজে সোরিয়ানো, পিপল এন টেকের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আবু হানিফ, ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার, অ্যাসেম্বলিম্যান লুইস সেপুলভেদা, কাউন্সিল মেম্বার ফার্ন্দাদো কাব্রেরা, স্টেট সিনেটর ওভরা, বাংলাদেশ থেকে আসা সহকারী এটর্নী জেনারেল আব্দুর রকিব মন্টু, উৎসব ডট কমের প্রেসিডেন্ট রায়হান জামান প্রমুখ।
অনুষ্ঠানে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরাসত আলীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। মোঃ এন মজুমদার ও অ্যাসেম্বলিম্যান লুইস সেপুলভেদার কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন ইঞ্জিনিয়ার ফরাসত আলীর স্ত্রী ড. শাহানারা আলী। এ সময় এনআরবি কমার্শিয়াল ব্যাংকের অন্যতম স্পন্সর শেয়ার হোল্ডার বিশিষ্ট রাজনীতিক আবদুর রহিম বাদশাও উপস্থিত ছিলেন।
আশরাফুল হাসান বুলবুলের সঞ্চালনায় এ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আয়োজক কমিটির প্রেসিডেন্ট মোঃ এন মজুমদার, সেক্রেটারি নজরুল হক, মেলা কমিটির আহ্বায়ক সাখাওয়াত আলী, মামুন’স টিউটোরিয়ালের প্রেসিডেন্ট ও মেলার যুগ্ম আহ্বায়ক প্রিন্সিপাল শেখ আল মামুন, মঞ্জুর চৌধুরী জগলুল, নূর উদ্দিন, প্রধান সমন্বয়কারী আবদুল গাফফার চৌধুরী খসরু প্রমুখ।
বিশেষ সহযোগিতায় ছিলেন এ ইসলাম মামুন, সিরাজুল ইসলাম খান, ফয়সাল আবেদীন সেলিম, আবদুল মোমিন চৌধুরী, নজরুল ইসলাম খান, শাহা সেলিম প্রমুখ।
মেলা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশী আমেরিকান ন্যাশনাল ডেমক্রাটিক সোসাইটির প্রেসিডেন্ট আব্দুস শহীদ, বাংলাদেশ সোইটির সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগ, ষ্টালিং ফার্মেসির প্রতিনিধি মোহাম্মদ আলী, ওয়েল কেয়ারের সালেহ চৌধুরী, ব্রঙ্কস বাংলাদেশ উইমেনস সোসাইটির সভাপতি ফরিদা ইয়াসমিন, ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সভাপতি রেজাউল করিম সেলিম, সংগঠনের উপদেষ্টা সরোয়ার জাহান লাহিন, আব্দুল বাসির খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক ড. আশফাক হোসেন, হারুন আলী, থ্রি জেনারেশনের সোমিন হক, নুরুল ইয়াহিয়া, ইমরান শাহ রন, এ্যাসেম্বলীম্যান লুইস মুসলিম এলায়েন্সের প্রতিনিধি ওয়ালী গাভার, মেট লাইফের মিজানুর রহমান, টিবিএন’র মোহাম্মদ আলী বারভূইয়া, জাকির খান, শামীম মিয়া, মির্জা মামুনুর রশীদ প্রমুখ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে মূলধারার ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন। মেলায় নানা বয়সী প্রবাসীরা ছাড়াও নতুন প্রজন্মের অনেকেই উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের পরবর্তী প্রজন্ম আমেরিকান মূলধারার সাথে মিশে গেলেও তাদের স্বাতন্ত্র্যবোধ, সংস্কৃতি ও ইসলামি সংস্কৃতি ধরে রাখতে হবে। প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্ম ও মূলধারার সাথে দেশ, দেশীয় সংস্কৃতি ও ইসলামি সংস্কৃতির পরিচিতি ঘটাতে এ অনুষ্ঠান ভূমিকা রাখবে।
মেলায় ছিল শাড়ি, গয়না, মজাদার খাবার, দেশীয় পিঠাসহ বিভিন্ন রকমের স্টল। ছিল আকর্ষণীয় র‌্যাফেল ড্র।
মেলা উপলক্ষে স্থাপিত বিশাল মঞ্চে বাংলাদেশী শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। মেলায় বাংলাদেশ থেকে আগত শিল্পী ফকির সাহাবুদ্দিন, প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব ও মাজেদ চৌধুরীর গান দর্শকরা প্রাণভরে উপভোগ করেন। এ ছাড়াও অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের শিল্পী চ্যানেল আই সেরা কন্ঠের লাবনী, এনটিভির ষ্টার সার্চের দেলোয়ার হোসেন, নওরীন খন্দকার নিঝু, মাহবুবা আলম সোমা, নুরুজ্জামান লাল্টু, আনোয়ার হোসেন ও সুলতান মাহমুদ। অনুষ্ঠানে মাজেদ ডিজায়ারের ফ্যাশন শোও দর্শকদের দারুণ আনন্দ দেয়। দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা মাতিয়ে রাখে আগত দর্শক-শ্রোতাদের।
মেলা অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশী আমেরিকান কমিউনিটি কাউন্সিল, ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটি, নর্থ ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটি ইনক এবং থ্রি জেনারেশনস অ্যালায়েন্সের কর্মকর্তারা। মেলার টাইটেল স্পন্সর ছিল স্টার্লিং ফর্মেসি এবং গ্র্যান্ড স্পন্সর ছিল উৎসব.কম।
মেলার শেষ আকর্ষণ ছিলো র‌্যাফেল ড্র। র‌্যাফেল ড্রর প্রথম পুরষ্কার ছিলো নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক রিটার্ন বিমান টিকিট। বিজয়ী লটারির নম্বর হচ্ছে- ৩২৩৩১৪০, দ্বিতীয় পুরষ্কার নিউইয়র্ক থেকে হাওয়াই ছাড়া অন্য যে কোন স্টেটের বিমান টিকিট। বিজয়ী লটারির নম্বর ৩২৩৩১৩৯, তৃতীয় পুরষ্কার ডিজিটাল ক্যামেরা, নম্বর ৩৭৭০১৬। চতুর্থ পুরষ্কার সেল ফোন, নম্বর ৩২৩৩২৭৩। পঞ্চম পুরষ্কার মাইক্রোয়েব, নম্বর ৩২৩৩১৮৪। ঈদ মেলাকে সফল করার জন্য মো: এন মজুমদার, নজরুল হক, শাখাওয়াত আলী, নুর উদ্দিন ও মঞ্জুর চৌধুরী জগলুল ব্রঙ্কসবাসীকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী এ ঈদমেলায় যোগ দেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ