বাংলাদেশী মেয়ে বিয়ে করতে পারবেন না সৌদি পুরুষরা
অভিবাসী বাংলাদেশী মেয়ে বিয়ে করতে পারবেন না সৌদি আরবের পুরুষরা। বাংলাদেশ ছাড়াও একই নিয়ম প্রযোজ্য হবে পাকিস্তান, চাদ ও মিয়ানমারের নারীদের ক্ষেত্রে। সৌদি গেজেটের রিপোর্ট অনুযায়ী, মক্কার পুলিশ পরিচালক মেজর জেনারেল আস্সাফ আল-কুরাইশি বলেছেন বাংলাদেশ, পাকিস্তান, চাদ ও মিয়ানমারের অভিবাসী নারীদের বিয়ে করায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে সৌদি পুরুষদের প্রতি। যারা বিদেশী নারীদের বিয়ে করতে চান তাদেরকে সবার আগে সরকারের অনুমতি নিতে হবে এবং যথাযথ আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে বিয়ের আবেদন দাখিল করতে হবে। বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী, উল্লিখিত চারটি দেশের কমপক্ষে ৫ লাখ নারী বর্তমানে সৌদি আরবে বাস করেন। ওই পুলিশ কর্মকর্তা আরও জানিয়েছেন, আবেদনকারীদের বয়স কমপক্ষে পঁচিশোর্ধ্ব হতে হবে। একই সঙ্গে স্থানীয় জেলার মেয়রের স্বাক্ষরকৃত যাবতীয় পরিচয়পত্র সংযুক্ত করতে হবে। আর আবেদনকারী যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে তার বর্তমান স্ত্রী অক্ষম, পঙ্গু বা দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন বা বন্ধ্যা এমন প্রমাণসহ হাসপাতালের রিপোর্ট দাখিল করতে হবে। তবে সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোন ঘোষণা আসেনি বলে গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়।মানবজমিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!