অতিরিক্ত ‘টুইটার’ ব্যবহারে মানসিক সমস্যা
সামাজিক যোগাযোগ ওয়েবসাইটগুলোতে ব্যবহারকারীদের মাত্রাতিরিক্ত সময় কাটানোর নানামাত্রিক ঝুঁকি বিভিন্ন গবেষণায় বার বার প্রমাণিত হচ্ছে। ফেসবুক আসক্তির কারণে বাস্তব পৃথিবীর সঙ্গে তাল মেলাতে গিয়ে তরুণ-তরুণীরা সমস্যায় পড়ছে। তাদের চিন্তাধারাতেও ভার্চুয়াল ব্যাপারটা অতিমাত্রায় স্থান করে নিচ্ছে। এবার টুইটার নিয়ে পরিচালিত নতুন এক গবেষণায় বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গবেষকরা বলছেন, যারা টুইটারে অনেক বেশি সময় কাটান, তাদের মানসিক সমস্যা দেখা দিতে পারে। এমনকি অপ্রকৃতিস্থ হওয়ার আশঙ্কাও রয়েছে। বিশেষ করে যারা দিনে বেশ কয়েক ঘণ্টা টুইটারে টুইট পড়েন ও নিজেরা টুইট করেন, তাদের জন্য সাবধানবাণী উচ্চারণ করেছেন বিশেষজ্ঞরা। নার্ভাস অ্যান্ড মেন্টাল ডিজিজ সাময়িকীতে গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। জার্মানিতে ৩১ বছর বয়সী টুইটার আসক্ত এক নারী মানসিক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কারণ, তার মধ্যে ভীষণভাবে আত্মহত্যার প্রবণতা কাজ করছিল। মনোবিদরা তার এ আচরণের জন্য চিহ্নিত করেছেন টুইটারে মাত্রাতিরিক্ত সময় কাটানোর বিষয়টিকে। ওই তরুণী ভেবেছিলেন, বিখ্যাত এক অভিনেতা তার টুইটের জবাব দিচ্ছেন নানা ধরনের প্রতীক বা সঙ্গেত বার্তা কিংবা অন্যদের টুইট করার মাধ্যমে। যাই হোক। পরে তার সে ভুল ভাঙে এবং তিনি টুইটারের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। এরপর আত্মহত্যার প্রবণতা দেখা দেয় তার মধ্যে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে মানসিক হাসপাতালে ভর্তি হয়ে সুস্থ হয়ে ওঠেন। এভাবেই নানা ঘটনা অহরহ ঘটে চলেছে টুইটারে। তাই সামাজিক যোগাযোগ ওয়েবসাইটগুলোর পরিমিত ব্যবহারের ওপর জোর দিচ্ছেন গবেষকরা।মানবজমিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!