Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

শিক্ষকদের জন্য গুগলের ওয়েবসাইট

অনলাইন ডেস্ক পঠিত: 27 বার

প্রকাশিত: August 14, 2014 | 7:48 AM


মে মাসে শুরুর পর এবারে বিশ্বব্যাপী শিক্ষকদের জন্য অনলাইন প্ল্যাটফর্ম উন্মুক্ত করেছে গুগল। গুগল ক্লাসরুম প্রজেক্টের আওতায় এই ওয়েবসাইটে গুগল ড্রাইভ, গুগল ডকস এবং জিমেইলকে অন্তর্ভুক্ত করা হয়েছে যাতে করে শিক্ষকরা এই একটি প্ল্যাটফর্ম ব্যবহার করেই শিক্ষার্থীদের শেখানোর কাজটি করতে পারেন। গুগল অ্যাপস ফর এডুকেশন স্যুটের আওতাধীন এই প্রকল্পে বিশ্বব্যাপী শিক্ষকরা পরস্পরের সাথে সংযুক্ত হয়ে নিজেদের মধ্যে যোগাযোগ যেমন বাড়িয়ে নিতে পারবেন, তেমনি নিজেদের দক্ষতা বৃদ্ধিও করতে পারবেন। এই প্ল্যাটফর্ম ব্যবহার করেই শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের বিভিন্ন অ্যাসাইনমেন্ট প্রদান করতে পারবেন। এরপর এখান থেকেই কারা কারা কাজ জমা দিয়েছে তা মনিটর করতে পারবেন এবং কাজগুলোও পরীক্ষা করতে পারবেন। আবার শিক্ষার্থীরাও নিজেদের মধ্যে যোগাযোগ গড়ে তুলতে এখানে স্ট্রিম তৈরি করে নিতে পারবেন। শিক্ষা সহায়ক এই উদ্যোগটি রাখা হয়েছে বিজ্ঞাপনমুক্ত এবং এখানকার কোনো তথ্য মার্কেটিংয়ের উদ্দেশ্যেও ব্যবহূত হবে না বলে জানিয়েছে গুগল। গুগল অ্যাপস ফর এডুকেশন ব্যবহারকারী যে কেউ www.google.com/edu/classroom সাইটে গিয়ে ব্যবহার করতে পারবেন এই সেবা।ইত্তেফাক
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ