Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নারকেল তেল আজও অনন্য

অনলাইন ডেস্ক পঠিত: 46 বার

প্রকাশিত: August 17, 2014 | 7:25 PM

যুগ যুগ ধরে এ দেশের নারীরা চুলের যত্নে, চুলের বাহারে ব্যবহার করে আসছেন নারকেলের তেল। প্রতীকী চিত্রকর্মের ছবি আর্ট ইন্ডিয়া ডটকম থেকে নেওয়া।প্রাচীনকালের রূপচর্চার প্রায় পুরোটাজুড়েই আছে নানান ভেষজের গুণকীর্তন। একালের অনেকেই হয়তো ভাবেন এ যুগে সেসব দুর্লভ। কিন্তু হালের সুন্দরীদের রূপচর্চায়? দুই সন্তানের জননী পপসংগীত তারকা ম্যাডোনা পঞ্চাশোর্ধ্ব বয়সেও কী করে এমন মসৃণ ত্বক আর মায়াবী চুলের জাদুতে ২৫ বছরের উঠতি মডেলদেরও টেক্কা দিয়ে যাচ্ছেন! কি প্রাচ্য কি পাশ্চাত্য—এখনো সুন্দরীদের রূপচর্চার চাবিকাঠি নানান ভেষজেই। আমাদের দেশে হাত বাড়ালেই পাই বলে আমরা হয়তো তার কদর বুঝি না, কিন্তু রূপচর্চার গোপন অনেক রহস্যই লুকিয়ে আছে নারকেল তেলের অনন্য সব গুণাগুণে।

যুগ যুগ ধরে চুলের বাহারে
এই বাংলার প্রাচীন জনপদ থেকে শুরু করে আজ পর্যন্ত মা-মেয়ের যে মায়া ভরা ছবি আমাদের চোখে ভেসে ওঠে, সেখানে আছে পরম মমতায় মেয়ের মাথায় মায়ের তেল দিয়ে দেওয়ার ছবিটাও। যুগ যুগ ধরে বাঙালি নারীরা চুলের যত্নে, চুলের বাহারে ব্যবহার করে আসছেন নারকেলের তেল। টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, এই তেল শুধু চুলকে কোমল ও ঝলমলেই করে না, এর প্রয়োজনীয় পুষ্টিও জোগায়। চুল ফেটে যাওয়াসহ চুলের ক্ষয় রোধ করে। ধুলো-ময়লা থেকে চুলকে রক্ষা করে নারকেল তেল। অনন্য খনিজ উপাদান ‘ম্যাজিকাল লরাইট’সমৃদ্ধ নারকেল তেল চুলের জন্য প্রয়োজনীয় পুষ্টিগুণে ভরপুর। চুল শক্ত, ঝকঝকে এবং স্বাস্থ্যবান রাখতে নারকেল তেলের বিকল্প মেলা ভার।

ত্বকের যত্নে নারকেল তেল
যদি ত্বকের যত্নের চাবিকাঠিটা জেনে থাকেন তাহলে তো জানেনই যে, আসল কথাটা হলো—ত্বকের আর্দ্রতা। নারকেল তেল খুবই ভালো প্রাকৃতিক ময়েশ্চারাইজার। এটা ত্বককে ভেজা ভেজা রাখতে সহায়তা করে এবং আবহাওয়ার ক্ষতি থেকে বাঁচায়। ত্বক পরিষ্কার করতেও নারকেল তেল ব্যবহার করুন। এটা শুধু ত্বক থেকে ক্ষতিকর টক্সিনই দূর করে না; বরং ত্বকের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতাকে কার্যকর রাখতে সহায়তা করে। এমনকি, মার্কিন অভিনেত্রী গিনেথ প্যালট্রো জানিয়েছেন, গোসলের পর ময়েশ্চারাইজার হিসেবে শরীরে নারকেলের তেল মাখেন তিনি।

স্বাস্থ্য ও সৌন্দর্যে তেল চিকিত্সা
প্রতিদিন কিছুটা নারকেল তেল মুখে নিয়ে ১০ থেকে ১৫ মিনিট মুখের ভেতর রাখুন, গড়গড়া করুন। সনাতনী আয়ুর্বেদিক এই ‘তেল চিকিত্সা’ চলে আসছে দুই হাজার বছরেরও বেশি সময় ধরে। এতে মুখের ভেতরের ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর হবে, প্রয়োজনীয় ব্যাকটেরিয়া ভালো থাকবে, দাঁত সাদা হবে, মাড়ি স্বাস্থ্যবান থাকবে। এ ছাড়া মাথাব্যথা ও অ্যাসিডিটি দূর করা এবং শরীর থেকে দূষিত রাসায়নিক দূর করতে এই তেল-চিকিত্সার জুড়ি নেই। হলিউড উর্বশী অ্যাঞ্জেলিনা জোলিও নাকি দিন শুরু করেন এক চামচ নারকেল তেলের সঙ্গে খানিকটা সেরিয়াল মুখে নিয়ে। এখন হয়তো আপনি বুঝতে পারছেন বছর বছর কীভাবে আরও যৌবনদীপ্ত থাকছেন আর ঝকঝকে ত্বকের দ্যুতি ছড়াচ্ছেন জোলি।

নারকেল তেল অনন্য সব খনিজ উপাদান ও প্রয়োজনীয় পুষ্টিগুণে ভরপুর। চুল ও ত্বকের যত্নের পাশাপাশি পরিমিত পরিমাণে নারকেল তেল খাওয়া স্বাস্থ্যের জন্যও ভালো।শরীর মাজতে নারকেল তেল
আপনি যদি সবকিছু নিজের হাতে করে দেখার মতো উত্সাহী হয়ে থাকেন, তাহলে নিজের রূপচর্চার বাক্সে আবশ্যক হিসেবে এক শিশি নারকেল তেল থাকাটা জরুরি। আধা কাপ নারকেল তেল নিন, খুবই মিহি করে গুঁড়ো করে নেওয়া এক চা-চামচ চিনির সঙ্গে ভালো করে মেশান। এবার এই ‘বডি স্ক্রাব’ দিয়ে শরীর মাজুন। গোসল সেরে বেরিয়ে আসার সময়ই নিজেই নিজের আলো ছড়ানো কমনীয় ত্বক দেখে হাতেনাতে প্রমাণ পাবেন। আর এই গোসল যদি অভিসারের সন্ধ্যায় হয়, তাহলে নিশ্চিতভাবেই বিশেষ প্রশংসা অপেক্ষা করছে আপনার জন্যই।

মেকআপের ফাউন্ডেশন প্রাইমার
এমনকি মেকআপ আসক্ত ব্যক্তিরাও ব্যবহার করতে পারেন নারকেল তেল। ভালো ফাউন্ডেশনের জন্য এই তেল খুবই ভালো প্রাইমার। কিছুটা তেল নিয়ে মুখে মাখুন, আপনার ত্বককে তেল শুষে নিতে একটু সময় দিন। এবার ময়েশ্চারাইজার বা ফাউন্ডেশন ব্যবহার করুন। দেখবেন, আপনার মেকআপ কত মসৃণ থাকে এবং কতটা স্থায়ী হয়। চোয়ালের হাড়ে বা থুতনিতে একটু আলো ছড়াতে চাইলে মেকআপের ওপর হালকা একটু নারকেলের তেল লাগিয়ে দিন, রীতিমতো চমক ছড়াবে!

মেকআপ রিমুভার
মেকআপের ফাউন্ডেশন প্রাইমার হিসেবে যেমন নারকেল তেল অসাধারণ, তেমনি মেকআপ রিমুভার হিসেবেও এটা ব্যবহার করতে পারেন। এমনকি সবচেয়ে ভালা ওয়াটার-প্রুফ মাশকারাও নারকেল তেল সইতে পারবে না। সরাসরি হাতে নিয়ে যেমন লাগাতে পারেন, তেমনি তুলোয় মাখিয়ে নিয়েও নারকেল তেল দিয়ে মেকআপ তুলতে পারেন। এভাবে মেকআপ পরিষ্কার করলে তা ত্বককে মেকআপের ক্ষতিকর রাসায়নিক থেকেও কিছুটা বাঁচাবে।

হাত-পা-কনুই-গোড়ালির যত্নে
ছোটবেলায় কি এটা ভেবে অবাক হয়ে যেতেন যে, কেন নানি-দাদিরা রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে হাতের তালুতে সামান্য একটু নারকেলের তেল নিয়ে হাত-পায়ে মাখেন! ভালো করে হাত-পা ধুয়ে বিছানায় যাওয়ার আগে একটু নারকেল তেল নিন। আঙুলের গিঁটগুলোতে, গোড়ালি আর কনুইয়ের শক্ত ত্বকে ঘষে ঘষে তেল মাখুন। এভাবে কয়েক দিন ব্যবহার করলেই বুঝতে পারবেন শক্ত হয়ে যাওয়া, বা খানিকটা ভাঁজ পড়ে যাওয়া ত্বক কীভাবে মসৃণ আর নরম হয়ে যায়। নানি-দাদির বুদ্ধিটা আপনিও কাজে লাগাতে পারেন।

চোখের নিচের কালি দূর করতে
চোখের নিচে কালি জমছে, ত্বকে ভাঁজ পড়ছে, বলিরেখার মতো হচ্ছে! বিষয়টা মেনেও নিতে পারছেন না আবার বাজারি কোনো ক্রিমও মাখার সাহস পাচ্ছেন না। সামান্য একটু নারকেল তেল আঙুলের ডগায় নিয়ে আলতো করে মাখুন। নারকেল তেলের সমৃদ্ধ ভিটামিন ই খনিজ উপাদান ম্যাজিকাল লরাইটস আসলেই জাদু দেখাতে পারে। আর এই তেল এতই হালকা যে শরীরের সবচেয়ে কোমল নরম ও সংবেদনশীল অংশেও তা মাখতে পারেন।প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ