Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে মিসৌরির কারফিউ : ৭ জন গ্রেফতার

অনলাইন ডেস্ক পঠিত: 199 বার

প্রকাশিত: August 17, 2014 | 7:39 PM

অনলাইন ডেস্ক : 
মার্কিন যুক্তরাষ্ট্রে ফার্গুসন শহরে গত ৯ আগস্ট পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউন (১৮) নিহত হয়। এ ঘটনার প্রতিবাদে গত এক সপ্তাহ ধরেই ফার্গুসনে বিক্ষোভ চলছে।

মি. ব্রাউনকে গুলি করেছিল যে পুলিশ তার নাম শুক্রবার প্রকাশ করা হয়। আর এরপর থেকেই আরো সাংঘর্ষিক হয়ে উঠে ফার্গুসনের পরিস্থিতি। উত্তপ্ত সেই পরিস্থিতির মধ্যেই বিভিন্ন দোকানের মালামাল লুট করা হচ্ছিলো বলেও জানিয়েছে পুলিশ।
অব্যাহত সহিংসতা বৃদ্ধির কারণে আমেরিকান রাজ্য মিসৌরির ফার্গুসনের সেন্ট লুইস এলাকায় জরুরী অবস্থা জারি করেছে রাজ্যটির গর্ভনর জে নিক্সন।
স্থানীয় সময় শনিবার রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত পাঁচ ঘণ্টা এই কারফিউ চলবে।
ব্রাউনের মৃত্যুর পর সিসিটিভি থেকে নেয়া একটি ভিডিও প্রকাশ করে পুলিশ, যেখানে দেখা যায় যে, একটি দোকান থেকে এক প্যাকেট সিগারেট চুরি করছিলেন ব্রাউন।
কিন্তু নিহত যুবকের পরিবার বলছে, ব্রাউনের হত্যাকাণ্ডকে জায়েজ করার জন্যই পুলিশ এই ভিডিও প্রকাশ করেছে। মাইকেল ব্রাউনের পরিবারের পক্ষ থেকে রবিবার একটি প্রতিবাদ সমাবেশ-এর আয়োজন করা হয়েছিল। কারফিউ ভঙ্গ করে প্রতিবাদ সমাবেশে জড় হলে পুলিশ বাধা দেয়। ফলে সংঘর্ষ বাধে। পুলিশ ৭ জনকে গ্রেফতার করে। ইত্তেফাক

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV