যুক্তরাষ্ট্রের ফার্গুসনে দ্বিতীয় রাতেও কারফিউ
যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের ফার্গুসন শহরতলিতে দ্বিতীয় দিন মধ্যরাতেও কারফিউ বলবৎ রয়েছে। নতুন করে ৫ ঘণ্টার কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় রোববার মধ্যরাত থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ চলবে বলে জানা গেছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। পুলিশের গুলিতে ১৮ বছরের এক কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউনের নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সেন্ট লুইস শহরের ফার্গুসন শহরতলি বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। গত এক সপ্তাহ এ বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভে সহিংসতাকে কেন্দ্র করে গত শনিবার কারফিউ জারি করে কর্তৃপক্ষ। মিসৌরির গভর্নর জে. নিক্সন জরুরি অবস্থা ও কারফিউ জারি করেন। এদিকে মার্কিন অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার যতো দ্রুত সম্ভব নিহত তরুণের লাশ কেন্দ্রীয়ভাবে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ওই তরুণের ভিডিওচিত্র প্রকাশের ঘটনায় পুলিশের কঠোর সমালোচনা করেন নিক্সন। পরিস্থিতি পর্যবেক্ষণে পরবর্তী দিনগুলোতে কারফিউ জারির বিষয়টি বিবেচনার করবে কর্তৃপক্ষ। বেসরকারিভাবে পরিচালিত এক ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হচ্ছে, ওই তরুণকে কমপক্ষে ৬ বার গুলি করা হয়েছে। এর মধ্যে মাথায় তাকে দু’বার গুলি করেছে পুলিশ। আগের দিন জারি করা কারফিউ ভঙ্গ করে বিক্ষোভকারীরা। টিয়ার শেল ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গের চেষ্টা চালায় পুলিশ। পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন গুলিতে আহত হয় ও ৭ জনকে গ্রেপ্তার করা হয়। গত ৯ই আগস্ট সাদা চামড়ার এক পুলিশের গুলিতে ব্রাউন নিহত হন। গত শুক্রবার ব্রাউনকে গুলি করা পুলিশের পরিচয় প্রকাশ করা হয়। পুলিশের প্রকাশ করা সিসিটিভি ফুটেজে ব্রাউনকে একটি দোকান থেকে সিগারেট চুরি করতে দেখা গেছে। দোকানদারকে ভয় দেখানোর ঘটনাও উঠে এসেছে ওই ফুটেজে। এরপরই ওই পুলিশের গুলিতে নিহত হন ব্রাউন। ভিডিও ফুটেজ উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রকাশ করা হয়েছে এবং আইন-বহির্ভূত হত্যাকা-কে বৈধ প্রমাণেই এমনটা করেছে পুলিশ বলে অভিযোগ ব্রাউনের পরিবারের। তবে ময়নাতদন্তের রিপোর্টে বলা হচ্ছে, ব্রাউনকে দূর থেকেই গুলি করা হয়েছে। কারণ, তার শরীরে গান পাউডারের উপস্থিতি ছিল কম।মানবজমিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!