Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ইতিহাসের বর্বোরোচিত ১৫ আগস্ট ও ২১ আগস্ট : ব্রঙ্কসে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের স্মরণ সভা

অনলাইন ডেস্ক পঠিত: 123 বার

প্রকাশিত: August 22, 2014 | 11:26 PM

ইউএসএ নিউজ অনলাইন, নিউইয়র্ক: ইতিহাসের ভয়াবহ ও বর্বোরোচিত ১৫ আগস্ট ও ২১ আগস্টের গ্রেনেড হামলার নিহতদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয় গত বুধবার ব্রঙ্কসের মামুনস টিউটোরিয়ালে। বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ আয়োজিত এ স্মরণ সভায় বিপুল সংখ্যক বাংলাদেশী অংশগ্রহণ করেন। যথাযোগ্য মর্যাদায় ও বিন¤্র শ্রদ্ধায় শহীদদের স্মরণ করেন তারা। বঙ্গবন্ধু একাডেমী ইউএসএ’র সভাপতি এ্যাডভোকেট নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তপন সেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সহকারী এটর্নী জেনারেল এ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, তোফায়েল চৌধুরী, এ্যাডভোকেট জিয়াউর রহিম মুর্শেদ ভিপি, এ্যাডভোকেট শেখ মখলু মিয়া, বৃহত্তর কুমিল্লা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট খবির উদ্দিন, আলহাজ্ব নূরুল ইসলাম, কমিউনিটি এক্টিভিস্ট জাকির খান, রিয়াজ উদ্দিন কামরান, শাখাওয়াত আলী, সুজন আহমদ সাজু, শফিক আহমেদ, প্রদীপ মালাকার, বাংলাদেশ আমেরিকান ডেমোক্রাটিক সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান আলী, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রাক্তন সভাপতি ড. আবদুল আউয়াল, ‘ল’ সোসাইটি যুক্তরাষ্ট্রর সাবেক সম্পাদক মাহমুদ হোসেন তালুকদার মিন্টু, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মিনহাজুল জামান লিটনসহ অন্যরা।

22082014_013_JATIO_SHOK_DIBOSHআলোচকরা বলেন, বঙ্গবন্ধু শুধু আমাদের জাতির জনকই নন, তিনি একজন আদর্শ নেতা, একজন মহান দেশপ্রেমিক। বঙ্গবন্ধু কোনো দলের রাজনৈতিক সম্পদ নন, তিনি সকল কিছুর ঊর্ধ্বে। তারা বলেন, এমন নৃশংস হত্যাকান্ড যেদিন ঘটে সেদিনকে অন্যরা কথিত জন্মদিন পালন করে। যারা এমন নোংরা বিদ্বেষ পোষণ করে তাদের কাছ থেকে দেশের মানুষকে সর্তক থাকতে হবে। অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর পলাতক খুনিদের অবিলম্বে দেশে ফিরিয়ে নিয়ে শাস্তি কার্যকর এবং সকল যুদ্ধাপরাধীর বিচার দ্রুত সম্পন্ন করার জোর দাবী জানান। অনুষ্ঠানে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট শাহাদাতকারী বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্য এবং ২১ আগস্টের গ্রেনেড হামলার নিহতদের জন্য দোয়া মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV