আল-কায়েদা নয়, যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে বড় হুমকি’ আইএস
বিশ্বের শীর্ষ জঙ্গি সংগঠন আল-কায়েদা নয়, বরং সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ধরনের হুমকি হিসেবে দেখা হচ্ছে ইসলামিক স্টেট’কে (আইএস)। গতকাল এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল আইএস’কে ‘বিপজ্জনক’ সংগঠন ও অত্যাসন্ন হুমকি হিসেবে চিহ্নিত করে উদ্বেগ প্রকাশ করেছেন। শীর্ষ মার্কিন জেনারেল মার্টিন ডেম্পসি জোর দিয়ে বলেছেন, সিরিয়ায় আইএস’র ঘাঁটিতে হামলা চালানো ছাড়া তাদের পরাজিত করা যাবে না। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। আইএস অনলাইনে মার্কিন সাংবাদিক জেমস ফোলির শিরোñেদের ভিডিও প্রকাশের পর এ হুঁশিয়ারি উচ্চারণ করা হলো। এদিকে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ফোলির হত্যাকা-ের অপরাধ তদন্ত শুরু করেছে। আইএস’র মতাদর্শ, সূক্ষ্ম এবং জটিল সামরিক কৌশল, ক্ষমতা ও দক্ষতা এবং একই সঙ্গে তাদের যে বিরাট অঙ্কের তহবিল আসছে, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরাক বা সিরিয়ায় সীমিত আকারে যে সামরিক অভিযান পরিচালনা করছে, সে পরিকল্পনায় কোন পরিবর্তন আসবে কিনা সে ব্যাপারে হেগেল বা ডেম্পসি সরাসরি কিছু বলেননি। তবে শীর্ষ মার্কিন কর্মকর্তারা ইরাক বা সিরিয়ায় আইএস’র বিরুদ্ধে অতিরিক্ত ব্যবস্থা নেয়া হবে না, সুস্পষ্টভাবে এমন ইঙ্গিতও দেননি।মানবজমিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!