Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
সব ক্যাটাগরি

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে নিউইয়র্কে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র বার্ষিক বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 85 বার

প্রকাশিত: August 25, 2014 | 1:36 AM

Biswanath_Probashi_Kallan_Samity_USA_Inc_Picnic_2014 http://youtu.be/neVLVZB3Jug https://www.youtube.com/watch?v=neVLVZB3Jug&feature=youtu.be

ইউএসএ নিউজ অনলাইন, নিউইয়র্ক: উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়ে গেলো বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র বার্ষিক বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা।
ব্যতিক্রমী এ বনভোজনে নিউইয়র্কে বসবাসরত বিশ্বনাথ প্রবাসীরা ২৪ আগস্ট, দিনভর ব্রঙ্কসের বেরেট্রো পয়েন্ট পার্কের বিশাল খোলা মাঠে খেলাধুলাসহ নানা আনন্দ উপভোগ করেন।নিউইয়র্কে অনুষ্ঠিত হয়ে গেলো বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র বার্ষিক বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা
বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র সভাপতি মখন মিয়ার সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক লিটন শাহরিয়ার, উদযাপন কমিটির আহ্বায়ক মো: আবদুল হাই, সদস্য সচিব আবুল আলম প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপদেষ্টা ছালিক সিকদার, আলমাছ আলী, মো: আবদুল বারী সিকদার, চমক আলী, ইফতেখার সিরাজ, খলিলুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, এধরনের নির্মল আনন্দ অনুষ্ঠানের মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে। তাতেই তারা মাতৃভ’মিকে ভালোবাসতে শিখবে।
দিনব্যাপি বনভোজনে বিভিন্ন খেলা-ধূলা ছাড়াও বিশেষ আর্কষন ছিল র‌্যাফেল ড্র। শেষে খেলাধুলায় অংশগ্রহনকারি এবং র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনের মধ্য দিয়ে বনভোজনের সমাপ্ত ঘোষনা করা হয়।
বনভোজন উদযাপনে সার্বিক সহযোগিতায় ছিলেন শেখ নজরুল ইসলাম, সালেহা আক্তার, ওহাব জামান, অলিউর রহমান, খোয়াজ আলী, মোহাম্মদ এহিয়া মেহেদী, মাহবুবুর রহমান চৌধুরী, রফিক আহমেদ, আমিরুল ইসলাম (হীরন), আবদুল খালিক, ইউনুস আলী, মো: নুরুজ্জামান, আবদুল কুদ্দুস, আবদুল মালিক, আবদুস সালাম, জয়নাল আবেদীন, আজাদুর রহমান, কবির আহমেদ ফারুক, মৌলানা সিহাব উদ্দিন আহমেদ, আতাউল গনি আসাদ, তৈয়বুর রহমান, শেবুল খান মাহবুব, নূরে এলাহী, আবদুল মনাফ, তৌফিকুর রহমান ফারুক, ছমির উদ্দিন, শাহজাহান সিরাজ, বদরুল, ইফ্ফাত আরা বেগম প্রমুখ।
বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতার গ্র্যান্ড স্পন্সর ছিলো স্টার্লিং ফার্মেসী।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV