Thursday, 29 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
সব ক্যাটাগরি

ডায়নোসর ‘হত্যা’ করায় যুক্তরাষ্ট্রে এক কিশোর গ্রেপ্তার!

অনলাইন ডেস্ক পঠিত: 43 বার

প্রকাশিত: August 25, 2014 | 11:02 PM

গুলি করে প্রতিবেশির একটি পোষা ডায়নোসর হত্যা করার দায়ে যুক্তরাষ্ট্রে এক কিশোরকে গ্রেপ্তার এবং স্কুল থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। না সে বাস্তবে ডায়নোসর হত্যা করেনি। ডায়নোসর কোথায় পাবে যে হত্যা করবে। স্কুলে তাকে যেকোনো বিষয়ের ওপর একটি রচনা লিখতে দেয়া হয়েছিল। তাতে সে লিখেছিল, সে নিজের বন্দুক দিয়ে ওই কাজ করেছে। আর যায় কোথায়। খুনের দায়ে জেল খাটো এবার।
ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার সামারভিল হাইস্কুলে। কিশোরটির নাম আলেক্স স্টোন, বয়স ১৬।
তার মা ক্যারেন গ্রে বলেছেন, “রচনাতে সে তার কাছে ‘বন্দুক’ থাকার কথা বলায় তাকে রচনাটি আবার লিখতে বললেই চলতো।”
তিনি বলেন, ‘প্রথমত, এখন আর ডায়নোসরই নেই দুনিয়ায়। দ্বিতীয়ত, তার তো বয়স হয়নি বন্দুক কেনার।’
স্টোন বলেন, তাকে মঙ্গলবার শ্রেণিকক্ষে নিজের মতো করে কয়েকটি বাক্য লিখতে বলা হয়। তাছাড়া ফেসবুকে স্ট্যাটাস দেয়ার জন্যও একটি তালিকা দিতে বলা হয়।
এ প্রেক্ষাপটে ওই কিশোর লিখেছিল, ‘আমি আমার প্রতিবেশির পোষা ডায়নোসর হত্যা করেছি।’ আর স্ট্যাটাস সেকশনে লিখল, ‘আমি ব্যবসার কাজে বন্দুকটি কিনেছিলাম।
তার মা বলেন, স্কুল কর্তৃপক্ষ তাকে বিষয়টি না জানিয়েই পুলিশ ডেকেছে, তারা তার ছেলেকে গ্রেপ্তারও করেছে। তার বিরুদ্ধে পুলিশের সাথে খারাপ ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। সূত্র : পিটিআই।নয়া দিগন্ত

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ