ইউএসএ বাংলাদেশী অর্গানাইজেশনের কনভেনশন অনুষ্ঠিত
ইউএসএ নিউজ অনলাইন : নিউইয়র্কে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ইউএসএ বালাদেশী অর্গানাইজেশন ইনকের দ্বি-বার্ষিক কনভেনশন, পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক উৎসব।
ম্যানহাটনের পিএস ১৭১ মিলনায়তনে গত ২৪ আগষ্ট রোববার এ কনভেনশন অনুষ্ঠিত হয়। কনভেনশন উপলক্ষে আয়োজন করা হয় বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার।
ইউএসএ বাংলাদেশী অর্গানাইজেশন ইনকের সভাপতি ইকবাল আহমেদ মাহবুবের সভাপতিত্বে এবং আবদুল্লাহ আল রেজা ও মালেয়া মান্নানের পরিচালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামিম আহসান। বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক সিটির ম্যানহাটন ডিষ্ট্রিক ৭ এর সাবেক কাউন্সিলম্যান রবার্ট জ্যাকসন, বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন, বাংলাদেশ সোইটির সহ-সভাপতি আতাউর রহমান সেলিম, জালালাবাদ এসোসিয়েশনের অন্যতম উপদেষ্টা তোফায়েল চৌধুরী, কনভেনশন উদযাপন কমিটির আহবায়ক লুৎফর আলী। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন তাকিব আলী।
অতিথিরা ছাড়াও অনুষ্ঠানে অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন, কবি কাজী আশরাফ হাসান, রাবেয়া মালেক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে নিজেদের অবস্থান সুসংহত করতে বাংলাদেশী-আমেরিকানদের অধিক হারে মূলধারার রাজনীতির পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকা-ে ব্যাপকভাবে সম্পৃক্ত হতে হবে। তাহলেই প্রবাসের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে।
অনুষ্ঠানে শিল্পকলা একাডেমি ইউএসএর সভাপতি মনিকা রায় ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সম্মিলিতভাবে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। ‘সাত ভাই চম্পা জাগোরে’ গানের তালে উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন ক্ষুদে শিল্পী স্বর্ণালী স্বর্ণা পাল।
এর পর সংগঠনের আয়োজনে বিভিন্ন ইভেন্টে খেলাধুলা বিজয়ী, মেধাবী ছাত্র-ছাত্রী, সাংস্কৃতিক কর্মীসহ সামাজিক কর্মকান্ডে অবদান রাখার জন্য কমিউনিটির লিডারদের সার্টিফিকেট ও সম্মাননাা সনদ প্রদান করা হয়। পুরস্কার ও বিশেষ সার্টিফিকেট তুলে দেন অতিথিরা।
সবশেষে প্রবাসের খ্যাতনামা শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পবিবেশন করেন। এতে সঙ্গীত পরিবেশন করেন খায়রুল ইসলাম, পারভেজ সাইফুল্লাহ, মনিকা রায়, বাবলী হক, মোহর খান। কবিতা আবৃতি করেন, কাজী কবি আশরাফ হাসান।

কনভেনশন উপলক্ষে ‘আইডিয়াল’ নামে একটি ম্যাগাজিন প্রকাশ করা হয়। এর সম্পাদনায় ছিলেন প্রফেসর মোখলেছুর রহমান, কাজী কবি আশরাফ হাসান ও কেরামত আলী।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন কার্যকরী কমিটির সদস্যবৃন্দ। সভাপতি ইকবাল আহমেদ মাহবুব উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!