Friday, 5 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বাংলাদেশী নিহত

অনলাইন ডেস্ক পঠিত: 126 বার

প্রকাশিত: August 28, 2014 | 1:04 PM

যুক্তরাষ্ট্রের কানেক্টিকাট অঙ্গরাজ্যে অজ্ঞাত দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশী। প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে বলা হচ্ছে, হতভাগ্য ওই বাংলাদেশীর পেটে ও বুকে ১৫ থেকে ১৬ বার ছুরিকাঘাত করা হয়েছে। নিহত কামালউদ্দিন (৪৭) পেশায় ট্যাক্সিচালক। কানেক্টিকাটের স্ট্যামফোর্ড সিটিতে ট্যাক্সি চালাতেন তিনি। চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় তার বাড়ি। স্ত্রী ও এক শিশু সন্তানকে নিয়ে কামালউদ্দিন ডোটেল রোডের একটি বাড়িতে থাকতেন। গতকাল সকালে স্ট্যামফোর্ড শহরের ডোটেল রোডে তার লাশ পাওয়া যায়। নিহত কামালউদ্দিনের মৃতদেহের পাশেই পরিত্যক্ত অবস্থায় থাকা ট্যাক্সিটি উদ্ধার করে স্থানীয় পুলিশ। যাত্রীবেশী ছিনতাইকারীরা এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এদিকে চট্টগ্রাম সমিতির সভাপতি কাজী আজমসহ প্রবাসী কয়েক বাংলাদেশী খবর পেয়ে নিহত কামালউদ্দিনের বাড়িতে যান। স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে দেখা করে অবিলম্বে হত্যাকারীদের খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV