নিউইয়র্কে বায়তুল আ’তীক্ব মসজিদের ফান্ডরাইজিং ডিনার
ইউএসএ নিউজ অনলাইন, নিউইয়র্ক: কুইন্স প্যালেসে গত ২২ আগস্ট শুক্রবার ফান্ডরাইজিং ডিনারের আয়োজন করে বায়তুল আ’তীক্ব মসজিদ এন্ড ইসলামিক সেন্টার। খাদেম কমিটির পক্ষে এতে সভাপতিত্ব করেন ড. আরিফ রহমান। এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব মওলানা মীর্জা আবু জাফর বেগ, জ্যাকসন হাইটস মসজিদের আবু হুরাইরার খতিব মওলানা মোহাম্মদ ফায়েক উদ্দিন, উডসাইড আহলে বায়াত সেন্ট্রাল মসজিদের খতিব হাফেজ মওলানা আয়নুল হুদা প্রমুখ।

অতিথি ছিলেন কাউন্সিলম্যান ড. নূরন নবী। পবিত্র কুরআন তেলাওয়াত করেন মওলানা আবু সাঈদ। মাহফিল পরিচালনা করেন মসজিদের ইমাম মওলানা ক্বারী রহমতুল্লাহ মজিদী।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন খাদেম কমিটির আবদুস সালাম ভ’ইয়া, ড. আরিফ রহমান, খালেদ আখন্দ প্রমুখ।

আয়োজকরা জানান, ইসলামের কল্যাণে আয়োজিত এ ফান্ডরাইজিং ডিনার অনুষ্ঠানে প্রায় দুই লাখ ডলার অনুদান পেয়েছেন। কমিউনিটির কল্যাণে এই ফান্ডরাইজিংয়ে অনুদান আগ্রহীদের সাহায্যের হাত বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। চেকের মাধ্যমে ‘বায়তুল আ’তীক্ব মসজিদ এন্ড ইসলামিক সেন্টার’ বরাবর অনুদান পাঠাতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিত্তবানদের অনুরোধ করা হয়েছে। সিটি ব্যাংক একাউন্ট নম্বর : ৪৯৮৮৩০০৯২৪। ট্যাক্স ফ্রি ডোনেশন আইডি- ৪৭১৫৩৮৬১৩।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!