Thursday, 4 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে কুইন্স লাইব্রেরীতে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 45 বার

প্রকাশিত: August 29, 2014 | 5:38 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নিউইয়র্কে কুইন্স লাইব্রেরীতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেল ৪টায় জ্যামাইকার মেরিক বুলেভার্ডে অবস্থিত সেন্ট্রাল লাইব্রেরী মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

29082014_010_QUEENS_LIBRARY
নিউইয়র্ক কুইন্স সেন্ট্রাল লাইব্রেরীর নিউ আমেরিকান প্রোগ্রাম কর্মকর্তা সেলিনা শারমিনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএর সাবেক সভাপতি ফরহাদ তালুকদারসহ কমিউনিটি বিশিষ্ট্য ব্যক্তিরা। অনুষ্ঠান সূচিতে ছিলো রঙিন পোশাক ও সঙ্গীতের সাথে ঈদ-উল-ফিতরের ঐতিহ্যপূর্ণ লোক-সংগীত, আধুনিক ও ক্লাসিক বাংলা গান এবং ’রমজানের রোজা শেষে’ নাচ-গান এবং মিষ্টান্ন আপ্যায়ন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন আশরাফুল হাসান বুলবুল।
অনুষ্ঠানে সুরবাহার মিউজিক স্কুলের ছাত্র-ছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। বিপুল সংখ্যক প্রবাসী অনুষ্ঠান উপভোগ করে।
অনুষ্ঠানে সেলিনা শারমিন তার বক্তব্যে বলেন, বাংলাদেশের সংস্কৃতি প্রচারের লক্ষ্যে ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয় সুরবাহার মিউজিক স্কুল। সেলক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। তিনি বলেন, অনুষ্ঠানটি পরিচালিত হয় কুইন্স লাইব্রেরী কর্তৃক সংগৃহীত ফি দ্বারা। কুইন্স লাইব্রেরী একটি স্বতন্ত্র, অলাভজনক প্রতিষ্ঠান এবং অন্যান্য লাইব্রেরী সিষ্টেমের অন্তর্ভুক্ত নয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV