Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে কুইন্স লাইব্রেরির ‘হৃদয়ে বাংলাদেশ’ কনসার্ট রোববার

অনলাইন ডেস্ক পঠিত: 116 বার

প্রকাশিত: August 29, 2014 | 5:41 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে কুইন্স লাইব্রেরির ‘হৃদয়ে বাংলাদেশ’ কনসার্ট ৭ সেপ্টেম্বর রোববার অনুষ্ঠিত হচ্ছে। জ্যামাইকার কুইন্স লাইব্রেরিতে (সেন্ট্রাল লাইব্রেরি ৮৭-১১ মেরিক ব্লুবার্ড) জনপ্রিয় ‘রোববারের কনসার্ট’ সিরিজ সেপ্টেম্বরের ৭ সেপ্টেম্বর ৩টায় শুরু হবে। এই জনপ্রিয় কনসার্ট সিরিজটি এই বছর প্রথমবারের জন্য বাংলা ভাষায় ‘হৃদয়ে বাংলাদেশ’ নামে পরিবেশিত হবে। বর্তমান সময়ের আমেরিকা এবং বাংলাদেশের বিখ্যাত এবং জনপ্রিয় গায়ক ওয়াহিদ আজাদ এবং গায়িকা, নাসরিন আজাদের সমন্বয়ে এই কনসার্টটি বাংলায় পরিবেশিত হবে। ওয়াহিদ আজাদ এবং নাসরিন আজাদ দু’জনই এখন আমেরিকার নাগরিক এবং স্থায়ীভাবে বসবাস করছেন। ওয়াহিদ আজাদ একজন প্রতিভাবান গায়ক, গীতিকার, বাদ্যযন্ত্র বিশেষজ্ঞ, কম্পোজার যিনি বাংলাদেশ, দুবাইসহ আমেরিকার বিভিন্ন স্টেটে সঙ্গীত পরিবেশন করে আসছেন। নাসরিন আজাদ একজন অভিজ্ঞ এবং মেধাবী সঙ্গীত তারকা। তারা দু’জনই বিভিন্ন ভাষায় গান পরিবেশন করে থাকেন। এরমধ্যে বাংলা, ইংরেজি, হিন্দি এবং উর্দু উল্লেখযোগ্য।
নিউইয়র্ক কুইন্স সেন্ট্রাল লাইব্রেরীর নিউ আমেরিকান প্রোগ্রাম কর্মকর্তা সেলিনা শারমিন জানান, কুইন্স লাইব্রেরিতে বিশেষভাবে আয়োজিত এই রোববারের কনসার্টে পরিবেশিত হবে বাংলাদেশের দেশাত্মবোধক, ফোক এবং বর্তমানের জনপ্রিয় আধুনিক গানসমূহের সঙ্গে থাকবে বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত নৃত্য।
তিনি জানান, কুইন্স লাইব্রেরি একটি অলাভজনক প্রতিষ্ঠান। ২.৩ মিলিয়ন কুইন্সের আধিবাসীকে প্রতিদিন বিনামূল্যে সেবাপ্রদান করে থাকে। সমগ্র আমেরিকাতে কুইন্স লাইব্রেরি হচ্ছে একমাত্র সর্ববৃহৎ লাইব্রেরি সিস্টেম যেখানে ইমিগ্র্যান্টদের যে কোনো বিষয়ে সহায়তা বিনামূল্যে প্রদান করা হয়। যে কোনো ধরনের তথ্য বিনামূলে পাওয়ার জন্য যোগাযোগ : িি.িয়ঁববহংষরনৎধৎু.ড়ৎম অথবা ফোন : ৭১৮-৯৯০-০৭০০।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV