Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

ব্যাপক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বিশ্বনাথ প্রবাসীরা সংবর্ধনা প্রদান করেছে বিশিষ্ট শিক্ষাবিদ ড. মো: রইছ উদ্দিনকে

অনলাইন ডেস্ক পঠিত: 139 বার

প্রকাশিত: September 1, 2014 | 8:44 PM

ইউএসএ নিউজঅনলাইন.কম: অত্যন্ত আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে গত ৩১ আগস্ট নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বিশ্বনাথ প্রবাসীরা সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো: রইছ উদ্দিনকে।

Dr Rais Uddin Reception  Baps  2
ব্রঙ্কসের বেঙ্গল রেষ্টুরেন্টে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ আয়োজিত ব্যতিক্রমী এ আয়োজনে নিউইয়র্কে বসবাসরত বিশ্বনাথ প্রবাসীরা ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা যোগ দেন।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ড. মো: রইছ উদ্দিনকে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএর পক্ষ থেকে বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি মখন মিয়ার সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ শিহাব উদ্দিন আহমদের পরিচালনায় এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি ড. মো: রইছ উদ্দিন, বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি গিয়াস উদ্দিন, এ মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এহিয়া, মামুন’স টিউটোরিয়ালের প্রিন্সিপাল শেখ আল মামুন, সিংগেরকাচ আলীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা এ কে এম আবদুননুর, বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএর উপদেষ্টা আলমাছ আলী, সাবেক সাধারণ সম্পাদক সেবুল খান মাহবুব, আবদুল মুহিত, কবি মুখলেছুর রহমান সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে স্বগত বক্তব্য দেন বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএর সহ সভাপতি মো: আবদুল হাই।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা নূরে এলাহী, কবি জালাল উদ্দিন, উপদেষ্টা মো: আবদুল বারী সিকদার, আশিক মিয়া, শাহীন কামালী, মোশাহেদ আলী, ফয়েজ আলী, আমিরুল ইসলাম (হীরন), ফজর আলী, সফিক মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক যুক্তরাষ্ট্র বিশ্বনাথ প্রবাসী বাংলাদেশী সহ কমিউনিটির বিশিষ্ট লোকজন যোগ দেন।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ড. মো: রইছ উদ্দিন তাকে সংবর্ধনা দেয়ার জন্য বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএর কর্মকর্তা ও সদস্যদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ