Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ব্রঙ্কসে বাংলাবাজার ও পার্কচেস্টার জামে মসজিদে ধর্মীয় শিক্ষা বিষয়ক সামার প্রোগ্রামে সফলদের পুরস্কার প্রদান

অনলাইন ডেস্ক পঠিত: 81 বার

প্রকাশিত: September 1, 2014 | 9:40 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের বিভিন্ন মসজিদে উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বিশুদ্ধ কুরআন ও ধর্মীয় শিক্ষা বিষয়ক সামার প্রোগ্রাম। যুক্তরাষ্ট্রে শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই-আগস্ট সামার ভ্যাকেশন থাকায় প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থীরা এ সুযোগে ধর্মীয় শিক্ষা নিতে ব্যাপক ভাবে অংশ নেয় এসব সামার প্রোগ্রামে। বিভিন্ন মসজিদে এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়।

বাংলাবাজার জামে মসজিদ
নিউইয়র্কের ব্রঙ্কসে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট বাংলাবাজার জামে মসজিদ শাখার বিশুদ্ধ কুরআন ও ধর্মীয় শিক্ষা বিষয়ক সামার প্রোগ্রাম সমাপনী উপলক্ষে গত শনিবার মসজিদে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের। অনুষ্ঠানে সামার প্রোগ্রামে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেয়া হয় বিশেষ পুরস্কার ।
বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এহিয়ার পরিচালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো: রইছ উদ্দিন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পার্কচেস্টার জামে মসজিদের খতীব মাওলানা মো: মাঈনুল ইসলাম, পার্কচেস্টার জামে মসজিদের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ইয়াহহিয়া, বাংলাবাজার জামে মসজিদের সেক্রেটারী বখতিয়ার খোকন, সামার প্রোগ্রামের শিক্ষক প্রিন্সিপাল মাওলানা আবদুন নূর, হাবিবুর রহমান প্রমুখ।
এ সময় সামার প্রোগ্রামে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রী, তাদের অভিভাবকসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর ড. মো: রইছ উদ্দিন তার বক্তব্যে বলেন, মহানবী (সা.)-এর নিকট মহান আল্লাহ প্রেরীত পবিত্র কোরআন বিশ্বজনীন, চিরন্তন এক মহাগ্রন্থ। সকল জ্ঞান-বিজ্ঞানের অফুরন্ত ভান্ডার। সঠিক পথের দিশারী। পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইহকালীন ও পরকালীন সব কিছুরই দিক নির্দেশনা রয়েছে এ পবিত্র কোরআনে।
তিনি ছাত্র-ছাত্রীদের সহি শুদ্ধভাবে পবিত্র কোরআন শিক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, যারা কুরআন শিক্ষা দেন এবং যারা কুরআন শেখেন তারা অবশ্যই ভালো মানুষ।
অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন প্রিন্সিপাল মাওলানা আবদুন নূর। দোওয়া-মোনাজাতে কামনা করা হয় দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার উত্তরোত্তর উন্নতি, অব্যাহত শান্তি ও কল্যাণ। পরে তবারুক বিতরণ করা হয়।

পার্কচেস্টার জামে মসজিদ
প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থীর ব্যাপক অংশগ্রহণে পার্কচেস্টার জামে মসজিদের সামার প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। সামার প্রোগ্রামে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের পরস্কার বিতরণ উপলক্ষে গত রোববার বিকেলে মসজিদে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের। অনুষ্ঠানে কৃতী ছাত্রছাত্রীদের হাতে পরস্কার তুলে দেন মসজিদের বর্তমান ও সাবেক কর্মকর্তাসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে পার্কচেস্টার জামে মসজিদের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ইয়াহহিয়ার সভাপতিত্বে এবং মসজিদের সামার প্রোগ্রামের শিক্ষক হাফেজ মাওলানা অহি চৌধুরীর পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পার্কচেস্টার জামে মসজিদের সেক্রেটারী অধ্যাপক খলিলুর রহমান, খতীব মাওলানা মো: মাঈনুল ইসলাম, পার্কচেস্টার জামে মসজিদের সাবেক সভাপতি সারোয়ার জাহান লাহিন, সাবেক সভাপতি আলহাজ্ব ফখরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া মুনাজাত পরিচালনা করেন মসজিদের খতীব মাওলানা মো: মাঈনুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সামার প্রোগ্রামে অংশগ্রহণের ফলে ছাত্রছাত্রীরা ইসলামের অনেক মৌলিক বিষয় শিখতে সক্ষম হয়েছে। যা তাদের বাস্তব জীবনে কাজে আসবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV