Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

স্বপ্ন সম্পর্কে মজার কিছু তথ্য!

অনলাইন ডেস্ক পঠিত: 85 বার

প্রকাশিত: September 2, 2014 | 11:30 PM

পৃথিবীতে এমন কোন মানুষ নেই যে স্বপ্ন দেখেনি। মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে, তবে দুঃস্বপ্ন নয়। চিরকালই স্বপ্ন একটি রহস্যময় বিষয়। স্বপ্ন সম্পর্কে আছে নানান রকমের মজার অজানা তথ্য। যেমন-

* পৃথিবীর অধিকাংশ মানুষ যেই স্বপ্নটি সবচাইতে বেশি দেখে থাকেন তা হলো হঠাৎ পড়ে যাওয়ার স্বপ্ন। এমন স্বপ্ন দেখে নিশ্চয়ই আপনিও চমকে ঘুম থেকে উঠে গেছেন অনেকবার? এছাড়াও আরো কিছু সাধারণ স্বপ্ন আছে যেগুলো প্রায় সব মানুষই বিভিন্ন সময় দেখে থাকেন।

* গবেষকদের মতে স্বপ্ন হলো স্মৃতির সব কিছুকে একটি টেবিলে ওলট পালট করে ঢেলে নতুন করে সাজিয়ে গুছিয়ে রাখার মতো একটি বিষয়। সারাদিন যা কিছু ঘটে তার মাঝে থেকে বিশেষ কিছু স্মৃতিকে গুছিয়ে রাখতে সহায়তা করে স্বপ্ন। আর তাই যারা বেশি স্বপ্ন দেখেন তাদের স্মৃতিশক্তিও অপেক্ষাকৃত ভালো থাকে অন্যদের চাইতে।

* আমাদের জীবনের তিনভাগের একভাগ সময় আমরা ঘুমিয়ে কাটাই। আর প্রতিদিন এর ঘুমের মাঝে আমরা গড়ে ৫টি স্বপ্ন দেখি। প্রতিদিন ঘুমানোর সময়ে আমরা মোট ৯০ মিনিট স্বপ্ন দেখেই কাটিয়ে দেই।

* শিশুরা স্বপ্ন দেখার ক্ষেত্রে সবচাইতে এগিয়ে আছে। দিনের ৭০% সময় শিশুরা ঘুমিয়েই কাটিয়ে দেয়। আর এই সময়ের ৫০% সময়েই শিশুরা স্বপ্ন দেখে কাটায়। আর এসব স্বপ্ন শিশুদের মস্তিষ্কের বৃদ্ধি জন্য ইতিবাচক ভূমিকা রাখে।

* ঘুমানোর সময়ে আমাদের শরীরের সকল কার্যক্রম ধীর হয়ে যায়। আমাদের মস্তিষ্ক একদমই ধীর গতিতে কাজ করে, মাংসপেশি শিথিল হয়ে বিশ্বাম গ্রহণ করে, শ্বাস প্রশ্বাস ধীর হয়ে যায়। কিন্তু স্বপ্ন দেখার সময়ে শরীরের কার্যপ্রক্রিয়া প্রায় জেগে থাকার মতই সচল থাকে। বিশেষ করে মস্তিষ্ক ও শ্বাসপ্রশ্বাস জেগে থাকার মতোই স্বাভাবিক থাকে স্বপ্ন দেখার সময়।

* ১৯৮২ সাল পর্যন্ত সবাই জানতো যে পৃথিবীর সব মানুষই স্বপ্ন দেখে। স্বপ্ন ছাড়া মানুষ হতেই পারে না বলেই ধারণা করতেন সব গবেষকরা। কিন্তু খুব অদ্ভুত একটি বিষয় ঘটে ১৯৮২ তে। ইউভাল নামের এক ব্যক্তি যুদ্ধে মাথায় ব্যাথা পান। এরপর ডাক্তারের কাছে মস্তিষ্ক পরীক্ষা করান। গবেষকরা লক্ষ্য করেন যে ইউভাল ঘুমের সময় স্বপ্ন দেখেন না। এভাবে দিনের পর দিন তার ঘুম পরীক্ষা করে কোনো স্বপ্নের হদিস পান নি গবেষকরা। তখন তারা বলেন যে স্বপ্ন না দেখলে ইউভালের স্মৃতিশক্তির উপর বিরূপ প্রভাব পড়বে এবং স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটবে। কিন্তু তখন থেকে আজ অবধি ইউভাল বেশ ভালোই আছেন। তিনি একজন প্রসিদ্ধ আইনজীবি, একজন চিত্রকর এবং সুখী মানুষ।বাংলাদেশ প্রতিদিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV