জাদুঘরে ৬,৫০০ বছর পুরনো মানব-কঙ্কাল
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যের পেনসিলভেনিয়া ইউনিভার্সিটির পেন মিউজিয়ামের স্টোরেজ রুম থেকে সম্প্রতি মানুষের একটি কঙ্কাল পুনরূদ্ধার করা হয়েছে। গবেষকরা বলছেন, এটি সাড়ে ৬ হাজার বছর পুরনো। ১৯৩০ সালের দিকে প্রতœতত্ত্ববিদরা দক্ষিণ ইরাক থেকে মাটি খুঁড়ে কঙ্কালটির সন্ধান পেয়েছিলেন। দর্শনার্থীদের জন্য জাদুঘরের আর্টিফ্যাক্ট ল্যাবে প্রদর্শিত হবে কঙ্কালটি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। গবেষকরা বলছেন, উবাইদ আমলের ৫০ বছর বয়সী এক ব্যক্তির কঙ্কাল এটি। খৃষ্টপূর্ব ৫৫০০-৪০০০ সাল পর্যন্ত স্থায়ী ছিল উবাইদ শাসনামল। কিন্তু, কঙ্কালটি জাদুঘরের বেজমেন্টেই যুগের পর যুগ পড়ে ছিল। অবশেষে, সেটি নজরে এসেছে জাদুঘর কর্তৃপক্ষের। গবেষকরা বলছেন, সেই যুগের পরিপূর্ণ কোন মানুষের কঙ্কাল খুঁজে পাওয়া দুষ্কর।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan