Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ফেসবুক বন্ধে পুলিশকে ফোন : ফেসবুক আবারও হঠাৎ অচল

অনলাইন ডেস্ক পঠিত: 61 বার

প্রকাশিত: September 4, 2014 | 7:18 AM

ফেসবুকগতকাল রাতে হঠাৎ করেই ১৫ মিনিটের বেশি সময় ধরে বন্ধ হয়ে যায় ফেসবুক। এ সময় ফেসবুকে ঢুকতে পারেননি বিশ্বজুড়ে ফেসবুকের অনেক ব্যবহারকারী। এ সময় ফেসবুকে গেলে তাঁরা একটি বার্তা দেখতে পান। ওই বার্তায় ফেসবুকে অজানা গোলযোগের ঘটনা জানতে পারেন ব্যবহারকারীরা। পরে অবশ্য আস্তে আস্তে আবারও সক্রিয় হয়ে ওঠে প্রায় ১৩০ কোটি সদস্যের এই সাইটটি। এক খবরে আইএএনএস এ তথ্য জানিয়েছে।

হঠাৎ ফেসবুক অচল হওয়ার কারণ হিসেবে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ‘অবকাঠামোগত পরিবর্তনের সময় একটি ত্রুটির কারণে এ সমস্যা তৈরি হয়।’

ফেসবুকের একজন মুখপাত্র জানিয়েছেন, ‘আমরা দ্রুত সমস্যা ধরতে পারি এবং তা সমাধান করি। এরপর থেকে সবাই আবার স্বাভাবিকভাবেই ফেসবুক ব্যবহার করতে পারছেন।’

গত মে মাস থেকে এ পর্যন্ত তিনবার ফেসবুক বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটল। গতরাতে ফেসবুক বন্ধ থাকায়, ক্ষোভ ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে সোশাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে। টুইটারের মতো অন্য সাইট গুলোতে সেই ক্ষোভ উগরে দেন অনেকেই।

এর আগে গত জুন মাসে আধ ঘণ্টার জন্য ফেসবুক অচল হয়ে পড়লে অনেকেই হতাশার কথা বলতে টুইটারকে বেছে নেন। ওই সময় ফেসবুকে ঢুকলে একটি বার্তা দেখতে পান ব্যবহারকারীরা যাতে লেখা ছিল ‘সরি সামথিং ওয়েন্ট রং। উই আর ওয়ার্কিং অন গেটিং দিস ফিক্সড অ্যাজ সুন অ্যাজ উই ক্যান’। এই ঘটনায় ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছিল ফেসবুক কর্তৃপক্ষ।

ফেসবুকের হঠাত্ অচল হয়ে পড়ার কারণ কী? ফেসবুকের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে ওই সময় জানিয়েছেন, আমাদের একটি সফটওয়্যার সিস্টেমের কনফিগারেশন আপডেট করতে গিয়ে একটি সমস্যা দেখা দেয়। এর ফলে কিছু সময়ের জন্য ফেসবুক ব্যবহার করতে পারেননি ব্যবহারকারীরা। ফেসবুকের একটি সফটওয়্যারে পরিবর্তন আনার সময় যে সমস্যা দেখা দিয়েছিল আমরা দ্রুত তা সমাধান করে আধ ঘণ্টার মধ্যে পুরোপুরি আবার ফেসবুককে ঠিক করে ফেলি।

ফেসবুকের ওই মুখপাত্র ইমেইলে আরও জানান, এ ধরনের সমস্যা সাধারণত সব সময় ঘটে না। এ ধরনের সমস্যা হলে তা থেকে আমরা যে শিক্ষা নিতে পারি তা ভবিষ্যতে ফেসবুককে আরও নির্ভরযোগ্য করে তুলতে সাহায্য করে।প্রথম আলো 

ফেসবুক বন্ধে পুলিশকে ফোন!

সাময়িকভাবে ফেসবুক বন্ধ হওয়ায় অনেকেই পুলিশের কাছে ফোন করে প্রতিকার চেয়েছেনকোনো কিছু হারিয়ে গেলে, চুরি-ছিনতাই হলে বা বিপদে পড়লে পুলিশের সাহায্য চান অনেকেই। কিন্তু আপনি যদি ফেসবুক চালাতে না পারেন তখন কী করবেন? গতকাল হঠাত্ করে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে ফেসবুক অচল হয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে অনেকেই এসময় ফোন করে পুলিশকে এ ঘটনা জানান এবং এর সমাধান চান।
এলএ কাউন্টি শেরিফ সার্জেন্ট বার্টন ব্রিংক দাবি করেছেন, ফেসবুক বন্ধে অসন্তুষ্ট হওয়া বেশ কয়েকজন ফেসবুক ব্যবহারকারীর কাছ থেকে ফোন কল পান তাঁরা। অনেকেই ফেসবুকে লগ-ইন করার সময় এরর বার্তা দেখানোর বিষয়টি কীভাবে সমাধান করা যাবে তা জানতে চান এবং পুলিশকেই তার সমাধান দিতে বলেন।
এত এত ফোন আসায় ব্রিংকও ধৈর্য হারিয়ে বসেন। তিনি মাইক্রোব্লগিং সাইট টুইটারে এক টুইটে লেখেন. ‘ফেসবুক আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয় নয়। ফেসবুক বন্ধ হওয়ার কারণ জানতে দয়া করে আমাদের ফোন করবেন না আর ফেসবুক কখন আবার চালু হবে সে বিষয়েও আমরা কিছুই জানি না।’
ফেসবুক হঠাৎ করে অচল হওয়ার কারণ ও তা কখন আবার চালু হবে সে বিষয়টি জানতে মানুষ যাতে বার বার পুলিশকে ফোন না দেন সেজন্যই এই টুইট করার সিদ্ধান্ত নেওয়া হয়।
ব্রিংক দাবি করেন, ‘ফেসবুক বন্ধ হোক বা অন্য যেকোনো সমস্যাই হোক আমরা মানুষের কাছ থেকে কল পাই। ফেসবুক সংক্রান্ত বিষয়ে ফোন কল পাওয়ার কারণ হচ্ছে, ফেসবুক এখন একটি বিশাল বিষয় হয়ে গেছে।’

গতকাল ৩৫ মিনিট অচল থাকার কারণ হিসেবে এক বিবৃতিতে ফেসবুক জানিয়েছে, বিভিন্ন দেশের ব্যবহারকারীরা কিছু সময়ের জন্য ফেসবুকে ঢুকতে ব্যর্থ হন। খুব দ্রুত সমস্যাটি খুঁজে বের করে পুনরায় সেবা পৌঁছে দিতে সমর্থ হয়েছে কর্তৃপক্ষ। ব্যবহারকরীদের কাছে সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
প্রসঙ্গত, এর আগে গত জুন মাসে ও গত বছরের অক্টোবর মাসেও হঠাৎ অচল হয়ে পড়েছিল ফেসবুক।

ফেসবুক হঠাৎ অচল হওয়ার কারণ

ফেসবুকে ঢুকলে এ বার্তা দেখা যায়গত বৃহস্পতিবার আধ ঘণ্টার জন্য ফেসবুক অচল হয়ে পড়লে অনেকেই হতাশার কথা বলতে টুইটারকে বেছে নেন। ওই সময় ফেসবুকে ঢুকলে একটি বার্তা দেখতে পান ব্যবহারকারীরা যাতে লেখা ছিল ‘সরি সামথিং ওয়েন্ট রং। উই আর ওয়ার্কিং অন গেটিং দিস ফিক্সড অ্যাজ সুন অ্যাজ উই ক্যান’। এই ঘটনায় ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে ফেসবুক কর্তৃপক্ষ।

ফেসবুকের হঠাৎ অচল হয়ে পড়ার কারণ কী? ফেসবুকের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, আমাদের একটি সফটওয়্যার সিস্টেমের কনফিগারেশন আপডেট করতে গিয়ে একটি সমস্যা দেখা দেয়। এর ফলে কিছু সময়ের জন্য ফেসবুক ব্যবহার করতে পারেননি ব্যবহারকারীরা। ফেসবুকের একটি সফটওয়্যারে পরিবর্তন আনার সময় যে সমস্যা দেখা দিয়েছিল আমরা দ্রুত তা সমাধান করে আধ ঘণ্টার মধ্যে পুরোপুরি আবার ফেসবুককে ঠিক করে ফেলি।

ফেসবুকের ওই মুখপাত্র ইমেইলে আরও জানান, এ ধরনের সমস্যা সাধারণত সব সময় ঘটে না। এ ধরনের সমস্যা হলে তা থেকে আমরা যে শিক্ষা নিতে পারি তা ভবিষ্যতে ফেসবুককে আরও নির্ভরযোগ্য করে তুলতে সাহায্য করে।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV