Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

৯ সেপ্টেম্বর প্রাইমারী : এ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট লিডার পদে হেলাল শেখ বাংলাদেশী কম্যুনিটির সহযোগিতা চান

অনলাইন ডেস্ক পঠিত: 100 বার

প্রকাশিত: September 5, 2014 | 4:35 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : আগামী ৯ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নিবার্চনে এ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট ৫৪’র ডিস্ট্রিক্ট লিডার পদে বাংলাদেশী-আমেরিকান হেলাল আবু শেখ প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে তিনি বাংলাদেশী কম্যুনিটির সার্বিক সহযোগিতা কামনা করেছেন। ডিস্ট্রিক্ট ৩৭ ব্রুকলীন এর সদ্য গত হয়ে যাওয়া নির্বাচনে কাউন্সিলম্যান প্রার্থী ছিলেন নিউইয়র্কে সিটির পাবলিক স্কুলের শিক্ষক হেলাল আবু শেখ। হেলাল আবু শেখ গত ২০১৩ সালের কাউন্সিলম্যান পদে নির্বাচন করে দক্ষিণ এশিয়ানদের মাঝে যে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছিলেন, তারই ধারাবাহিকতায় নিউইয়র্ক স্টেট এ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট ৫৪’র ডিস্ট্রিক্ট লিডার পদে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার জন্য তার নির্বাচনী এলাকার বাঙালীসহ সকল ভাষাভাষীর নিকট দোয়া প্রার্থী। হেলাল আবু শেখ সকল গণমাধ্যমকে বিগত সময়ের ন্যায় তারপাশে থাকার অনুরোধ জানান। তিনি বলেন, এবারও যদি সকল দক্ষিণ এশিয়ানসহ সকল ক্ষুদ্র কমিউনিটি গোষ্ঠী তার পাশে থাকে তবে একটা চমক সৃষ্টি করা সম্ভব। সকলকে তার ওয়েব সাইট :www.helalsheikh.com ভিজিট করার অনুরোধ জানান তিনি।

হেলাল আবু শেখ অন্য সিনেটর ও অ্যাসেম্বলীওম্যান পদপ্রার্থীদের সঙ্গে একযোগে বাঙালীসহ সকল ভাষাভাষীর নিকট নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তার প্রচার টীমে প্রার্থীদের মধ্যে রয়েছেন নিউইর্কের ষ্টেট সিনেট ডিষ্ট্রিক্ট ১৮ থেকে সিনেটর পদপ্রার্থী ডেবিই মেদিনা এবং অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট ৫৪ থেকে মনোনয়ন প্রার্থী কিম কাউন্সিল।
হেলাল শেখের শুভানুধ্যায়ীরা বলেন, দয়াকরে নিজে ভিজিট করুন এবং helalsheikh 2014 এ লাইক দিন এবং লাইক দিতে অন্যকে উৎসাহী করুন। আসুন আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট ৫৪’র ডিস্ট্রিক্ট লিডার নির্বাচনে হেলাল শেখের পাশে দাঁড়াই। তাকে সর্বাত্মক সহযোগিতা করি। আসন্ন এ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট ৫৪’র ডিস্ট্রিক্ট লিডার পদে হেলাল শেখের বিজয় নিশ্চিত করি।
হেলাল শেখ ভোটারদের উদ্দেশ্যে বলেন, প্রায় দুই দশক যাবত আমি এই কম্যুনিটির জন্য কাজ করছি। আমি আপনাদের প্রয়োজন বুঝি। আমাদের এখানকার বাসিন্দাদের বেশির ভাগই মধ্যবিত্ত শ্রেণীর, তাদের রয়েছে বিচিত্র ধরনের বর্ণাঢ্য এথনিক ব্যাকগ্রাউন্ড। আমি আপনাদের সুখ দুঃখের সাথী হতে চাই। আমি আপনাদের কন্ঠস্বর হতে চাই। সময় এসেছে পরিবর্তনের। তাই একটি চমৎকার কম্যুনিটি গড়ে তুলতে সতীর্থ হতে চাই।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV