নিউইয়র্কে কুইন্স লাইব্রেরির ব্যতিক্রমী আয়োজন ‘হৃদয়ে বাংলাদেশ’ কনসার্ট অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের কুইন্স লাইব্রেরিতে গত ৭ সেপ্টেম্বর রোববার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ‘হৃদয়ে বাংলাদেশ’ কনসার্ট। জ্যামাইকার কুইন্স লাইব্রেরিতে (সেন্ট্রাল লাইব্রেরি ৮৭-১১ মেরিক ব্লুবার্ড) জনপ্রিয় এ ‘কনসার্ট’ সিরিজটি শুরু হয় রোববার বিকেল ৩টায়। প্রায় দু’ঘন্টাব্যাপি বাংলা ভাষায় পরিবেশিত জনপ্রিয় কনসার্ট সিরিজ ‘হৃদয়ে বাংলাদেশ’ ছিলো বছরের প্রথম কনসার্ট। কুইন্স লাইব্রেরিতে বিশেষভাবে আয়োজিত এই রোববারের কনসার্টে বাংলাদেশের দেশাত্মবোধক, ফোক এবং জনপ্রিয় আধুনিক গানের সঙ্গে পরিবেশিত হয় বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত বিশেষ নৃত্য।

ব্যতিক্রমী এ আয়োজনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নিউইয়র্ক কুইন্স সেন্ট্রাল লাইব্রেরীর নিউ আমেরিকান প্রোগ্রাম কর্মকর্তা সেলিনা শারমিন। সাংবাদিক আশরাফুল হাসান বুলবুলের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামিম আহসান।
নিউইয়র্ক কুইন্স সেন্ট্রাল লাইব্রেরীর নিউ আমেরিকান প্রোগ্রাম কর্মকর্তা সেলিনা শারমিন জানান, কুইন্স নিউইয়র্ক লাইব্রেরিতে বিশেষভাবে আয়োজিত এই রোববারের কনসার্টে পরিবেশিত হবে বাংলাদেশের দেশাত্মবোধক, ফোক এবং বর্তমানের জনপ্রিয় আধুনিক গানসমূহের সঙ্গে থাকবে বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত নৃত্য।

কুইন্স সেন্ট্রাল লাইব্রেরীর নিউ আমেরিকান প্রোগ্রাম কর্মকর্তা সেলিনা শারমিন তার স্বাগত বক্তব্যে বলেন, কুইন্স লাইব্রেরি একটি অলাভজনক প্রতিষ্ঠান। ২.৩ মিলিয়ন কুইন্সের আধিবাসীকে প্রতিদিন বিনামূল্যে সেবা প্রদান করছে এ প্রতিষ্ঠানটি। সেলিনা শারমিন জানান, সমগ্র আমেরিকাতে কুইন্স লাইব্রেরি হচ্ছে একমাত্র সর্ববৃহৎ লাইব্রেরি সিস্টেম, যেখানে ইমিগ্র্যান্টদের যে কোনো বিষয়ে সহায়তা বিনামূল্যে প্রদান করা হয়। তিনি বলেন, প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা, বাঙালী সংস্কৃতিকে তুলে ধরার জন্য প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে নিরলসভাবে। বাংলা ভাষা শিক্ষা, চর্চা ও বাঙালী সংস্কৃতি বিস্তারে অসামান্য অবদান রেখে চলেছে প্রতিষ্ঠানটি। কুইন্স লাইব্রেরীতে নিয়মিত বাংলার পাশাপাশি শেখানো হয় নাচ, গান, চিত্রাংকন সহ বাঙালী সংস্কৃতি।
প্রধান অতিথি কনসাল জেনারেল শামিম আহসান বাংলা সংস্কৃতিকে প্রবাসে আরো বেশি বেশি করে তুলে ধরার জন্য প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি নিউইয়র্কে বাংলা ভাষা শিক্ষা, চর্চা ও বাঙালী সংস্কৃতি বিস্তারে অসামান্য ভুমিকার জন্য কুইন্স সেন্ট্রাল লাইব্রেরীর নিউ আমেরিকান প্রোগ্রাম কর্মকর্তা সেলিনা শারমিনকে বিশেষ ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলা ভাষা ও বাঙালী সংস্কৃতি চর্চার ব্যবস্থা করে এখানকার নতুন প্রজন্মের সাথে কুইন্স লাইব্রেরী সেতু বন্ধন রচনা করেছে। কুইন্স লাইব্রেরীর এ প্রশংসনীয় উদ্যোগ মাইল ফলক হয়ে থাকবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের ছেলে-মেয়েরা দু’দেশের সংস্কৃতির মধ্যে বড় হচ্ছে। বাঙালী সাংস্কৃতিক ঐতিহ্য তাদের সামনে তুলে ধরতে হবে। তারা বলেন, বহুমাত্রিক বাঙালী সংস্কৃতির মাধ্যমে অন্য জাতির কাছে নিজের সংস্কৃতি তুলে ধরা সম্ভব।
প্রবাসের জনপ্রিয় গায়ক ওয়াহিদ আজাদ, গায়িকা নাসরিন আজাদ ও নিনি শাবরিন এই কনসার্টে মনমাতানো সঙ্গীত পরিবেশন করেন। নৃত্য পরিবেশন করেন বাধন। যন্ত্র সঙ্গীতে ছিলেন তপন মোদক, সজীব মোদকসহ অন্যান্যরা। অনুষ্ঠানে সুরবাহার মিউজিক স্কুলের ছাত্র-ছাত্রীরাও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএর সাবেক সভাপতি ফরহাদ তালুকদার, কমিউনিটি এক্টিভিস্ট ফখরুল ইসলাম দেলোয়ার, এডভোকেট রুবাইয়া রহমান, যাদু শিল্পী খান শওকতসহ কমিউনিটি বিশিষ্ট্য ব্যক্তিরা।
আনন্দঘন পরিবেশে শিশু-কিশোরসহ বিপুল সংখ্যক প্রবাসী অংশ নেয় এ কনসার্টে।
নিউইয়র্ক কুইন্স সেন্ট্রাল লাইব্রেরীর যে কোনো ধরনের তথ্য বিনামূলে পাওয়ার জন্য যোগাযোগ : www.queenslibrary.org অথবা ফোন : ৭১৮-৯৯০-০৭০০।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!