Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

১ – বিল গেটস ও মেলিন্ডা

অনলাইন ডেস্ক পঠিত: 60 বার

প্রকাশিত: September 8, 2014 | 6:26 PM

শীর্ষ ১০ সেলিব্রেটি ধনকুবেরের মধ্যে সবার প্রথম স্থানে রয়েছে মাইক্রোসফট বস বিল গেটস এবং মেলিন্ডা গেটস দম্পতি। তাদের সম্পদের পরিমাণ ৮০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। ব্যবসা করেও তারকাখ্যাতি পাওয়া সম্ভব এটা সম্ভবত সবচেয়ে ভালোভাবে করেছেন তিনিই। পিছিয়ে নেই তার স্ত্রী মেলিন্ডা গেটসও। তিনি নিজেও ব্যবসায়ে সম্পৃক্ত রয়েছেন। পাশাপাশি বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজ করে নিজেকে নিয়ে গেছেন অন্যরকম উচ্চতায়। বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের সম্পদ নিয়ে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের অন্যতম প্রতিষ্ঠাতা বিল গেটসের রয়েছে প্রাইভেট জেট বিমান থেকে শুরু করে ৬৬ হাজার বর্গফুটের বাড়ি পর্যন্ত বিলাসবহুল বহু উপকরণ। আর সম্পদ বাড়ার সঙ্গে সঙ্গে তিনি বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মাধ্যমে বহু অর্থ বিলিয়ে দিচ্ছেন জনকল্যাণে।

বিল গেটসের জন্ম ১৯৫৫ সালের ২৮ অক্টোবর। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের সিয়াটলে। হার্ভার্ডে ভর্তির দুই বছর পর বিল গেটস পল অ্যালেনের সঙ্গে মাইক্রোসফট প্রতিষ্ঠার জন্য বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন। এরপর তিনি কখনোই ব্যাচেলর ডিগ্রি নেওয়ার জন্য ফিরে আসেননি। কিন্তু ২০০৭ সালে হার্ভার্ড তাকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে। ছাত্র থাকাবস্থাতেই বিল গেটস সফটওয়্যার উন্নয়ন শুরু করেন। এ সময় বিশ্বের প্রথম পার্সোনাল কম্পিউটার ‘এমআইটি অল্টেয়ার’-এর জন্য সফটওয়্যার প্রস্তুত শুরু করেন। এরপর ১৯৭৭ সালে গেটস ও অ্যালেন সফটওয়্যার কোম্পানিটি প্রতিষ্ঠা করেন। সে সময় অফিস স্থাপিত হয় যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকাে রাজ্যে। ১৯৭৯ সালে গেটস ও অ্যালেন তাদের আদি বাসস্থান সিয়াটলে মাইক্রোসফটের অফিস স্থাপন করেন। এরপর অবশ্য তারা অফিস রেডমন্ডে নিয়ে যান। ১৯৮৫ সালে মাইক্রোসফট প্রথম উইন্ডোজ অপারেটিং সিস্টেম বাজারজাত করেন। ১৯৮৭ সালে ৩১ বছর বয়সী বিল গেটস একজন বিলিয়নিয়ার হয়ে যান। সম্পদের পরিমাণ ক্রমে বাড়তে থাকায় ১৯৯৫ সালে বিল গেটস বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিত্বে পরিণত হন। মেলিন্ডার সঙ্গে ১৯৮৭ সালে সাক্ষাৎ হয় বিল গেটসের। তিনি মাইক্রোসফটের একজন কর্মী ছিলেন। তারা ১৯৯৪ সালে বিয়ে করেন। এরপর অবশ্য জনকল্যাণমূলক কাজের জন্য তিনি মাইক্রোসফট ত্যাগ করেন। বিল গেটস, মেলিন্ডা ও তাদের তিন সন্তান ওয়াশিংটনের একটি বড় বাড়িতে বাস করেন। ১২১ মিলিয়ন ডলার মূল্যের বাড়িটিতে নানা আধুনিক ফিচার রয়েছে।বাংলাদেশ প্রতিদিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV