প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার সিদ্ধান্ত এখনই নয় : হিলারি

আমেরিকায় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি কি শামিল হবেন প্রার্থী তালিকায়? তাকে ঘিরে বিশ্ব রাজনীতিতে জল্পনা শুরু হলেও, তিনি চুপ। এই বিষয়ে এখনই কোনও সিদ্ধান্ত নয় বলেই এদিন জানিয়ে দিলেন প্রাক্তন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন৷
এদিন মেক্সিকো সিটিতে এক অনুষ্ঠানে তিনি জানান, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে আগামী বছর সিদ্ধান্ত নেবেন তিনি। হিলারি আরও বলেন, তিনি যদি প্রেসিডেন্টের দৌড়ে শামিল হন তাহলে নিশ্চিতভাবেই তার অতীত অবস্থান ও অভিজ্ঞতা ইতিবাচক ভূমিকা নেবে। প্রাক্তন মার্কিন ফার্স্ট লেডি এর আগে বলেছিলেন, ২০১৪ শেষ হওয়ার আগে তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন না। ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে মনোনয়ন পাওয়ার চেষ্টা করেন। কিন্তু দলের মনোনয়ন হাসিলের দৌড়ে বারাক ওবামার কাছে তিনি হেরে যান। রয়টার্স/আমার দেশ

সর্বশেষ সংবাদ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!