আইএস হুমকির ছায়ায় ৯/১১ বার্ষিকী যুক্তরাষ্ট্রে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টুইন টাওয়ারসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে ভয়াবহ সন্ত্রাসী হামলার ত্রয়োদশ বার্ষিকী বৃহস্পতিবার। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ওই ভয়াবহ হামলায় প্রাণ হারায় প্রায় তিন হাজার মানুষ। এর পরই শুরু হয় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিশ্বব্যাপী ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’।
একদল জঙ্গিবাদী একযোগে কয়েকটি যাত্রীবাহী উড়োজাহাজ ছিনতাই করে অবিশ্বাস্য দক্ষতায় ওই হামলা চালায়। স্তম্ভিত হয় গোটা বিশ্ব। যুক্তরাষ্ট্র এ ঘটনাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে তার ভূখণ্ডে প্রথম শত্রু হামলা বিবেচনা করে থাকে।
যুক্তরাষ্ট্রের তখনকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ওই হামলায় সন্ত্রাসী সংগঠন আল-কায়েদাকে অভিযুক্ত করে সংগঠনটিকে ধ্বংস করার প্রত্যয় ব্যক্ত করেন। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের টানা ও সংঘবদ্ধ হামলায় আল-কায়েদার শক্তিমত্তা বহুলাংশে ধ্বংস হয়ে যায়। সংগঠনটির প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন ২০১১ সালের মে মাসে পাকিস্তানে মার্কিন বিশেষ কমান্ডো বাহিনীর হামলায় নিহত হন।
৯/১১-এর হামলার ত্রয়োদশ বার্ষিকীর প্রাক্কালে গত সপ্তাহে আল-কায়েদার বর্তমান নেতা আয়মান আল-জাওয়াহিরি ভারত উপমহাদেশে সংগঠনটির শাখা খোলার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে আল-কায়েদার প্রতিদ্বন্দ্বী হিসেবে মধ্যপ্রাচ্যে আবির্ভূত হয়েছে আরেক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো ক্লিন্ট ওয়াটস বলেন, আল-কায়েদা এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জঙ্গি দল। আইএস এখন প্রথম স্থানটি নিয়ে নিয়েছে। সূত্র: আল-জাজিরা।প্রথম আলো
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!