Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

আইএস’কে ‘নির্মূলে’ সিরিয়াতেও বিমান হামলার অনুমোদন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার

অনলাইন ডেস্ক পঠিত: 71 বার

প্রকাশিত: September 11, 2014 | 2:51 AM

রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সম্প্রতি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় হুমকি হিসেবে আবির্ভূত কট্টরপন্থী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় বিমান হামলা পরিচালনার অনুমোদন দিয়েছেন। একই সঙ্গে ইরাকে আইএসের বিরুদ্ধে হামলা জোরদারের ঘোষণাও দেন তিনি। আইএস সদস্যরা ‘যেখানেই থাকুক’ তাদের বিনাশের প্রত্যয় ব্যক্ত করেন ওবামা। হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে হুমকি দেয়া যে কোন জঙ্গি সংগঠন ‘নিরাপদ অভয়ারণ্য খুঁজে পাবে না’। সিরিয়া ও ইরাকে আইএসের বিরুদ্ধে অভিযান পরিচালনায় দ্বিধা করবে না যুক্তরাষ্ট্র বলে মন্তব্য করেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন আল-জাজিরা ও বিবিসি। ১৫ মিনিটের ওই ভাষণে গতকাল আইএসের বিরুদ্ধে তিনি যুক্তরাষ্ট্রের কৌশলগত পরিকল্পনার রূপরেখার বিবরণ দেন। ইরাকে ৪৭৫ সেনা মোতায়েনের ঘোষণাও দিয়েছেন ওবামা। তবে তারা সেখানে যুদ্ধের ভূমিকায় থাকবেন না। এদিকে সিরীয় বিদ্রোহীদের প্রশিক্ষণ দেয়া ও তাদের হাতে অস্ত্র তুলে দেয়ার জন্য একটি কর্মপরিকল্পনা অনুমোদনের জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। বিদ্রোহীরা একদিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এবং অন্যদিকে ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়ছে। ইরাকে আইএসের অবস্থান ও কট্টরপন্থী সংগঠনটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে এ পর্যন্ত দেড় শতাধিক বিমান হামলা চালানো হয়েছে।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV