ছয় বছরে ৬০০ কোটি স্মার্টফোন!
আগামী ছয় বছরের মধ্যেই বিশ্বে ৬০০ কোটিরও বেশি স্মার্টফোন ব্যবহৃত হবে। এর মধ্যে দুই–তৃতীয়াংশ স্মার্টফোন ব্যবহৃত হবে উন্নয়নশীল বিশ্বের দেশগুলোতে। মোবাইল অপারেটরদের সংস্থা জিএসএমএর সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জিএসএমএর গবেষণা শাখা জিএসএমএ ইন্টেলিজেন্স সম্প্রতি ‘স্মার্টফোন ফোরকাস্টস অ্যান্ড অ্যাজাম্পশন, ২০০৭-২০২০’ নামের এক গবেষণাপত্র প্রকাশ করেছে। গবেষকেরা জানিয়েছেন, ২০২০ সাল নাগাদ ৯০০ কোটি মোবাইল ফোন সংযোগ থাকবে, যার মধ্যে স্মার্টফোন হবে ৬০০ কোটি।
জিএসএমএর ধারণা, বর্তমানে ২০০ কোটি স্মার্টফোন সংযোগ ব্যবহৃত হচ্ছে। বর্তমানে স্মার্টফোনের সঙ্গে মানিয়ে নেওয়ার হার বিবেচনায় শীর্ষ তিনটি দেশ হচ্ছে চীন, যুক্তরাষ্ট্র ও ব্রাজিল।
জিএসএমএর প্রধান পরিকল্পনা কর্মকর্তা হুনমি ইয়াং বলেন, ‘বিভিন্ন ধরনের ব্যবসা ও লাখো মানুষের দক্ষতা বাড়াতে বৈশ্বিক উদ্ভাবনের ক্ষেত্রে জোয়ার এনেছে স্মার্টফোন। গবেষণায় দেখা যাচ্ছে, আগামী ছয় বছরে মোবাইল–শিল্পের প্রবৃদ্ধিতে স্মার্টফোনই চালিকাশক্তি হবে।’
আগামী দেড় বছরেই শুধু ১০০ কোটি নতুন স্মার্টফোন ব্যবহারকারী বাড়বে বলে পূর্বাভাস দেন ইয়াং।
গবেষকেরা দাবি করেছেন, ২০১১ সালেই স্মার্টফোন সংযোগ অধিগ্রহণের দিক থেকে উন্নত দেশগুলোকে পেছনে ফেলেছে উন্নয়নশীল দেশগুলো। এখন প্রতি তিনটি স্মার্টফোনের দুটি ব্যবহার হচ্ছে উন্নয়নশীল দেশগুলোতে। ২০২০ সাল নাগাদ স্মার্টফোন ব্যবহারের দিক থেকে উন্নয়নশীল দেশগুলোই প্রতিনিধিত্ব করবে। (হিন্দুস্তান টাইমস/প্রথম আলো
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!