বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিশ্ববিদ্যালয়
বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিশ্ববিদ্যালয়ের কথা বললে অনেকেরই মনে হতে পারে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রের কোনো বিশ্ববিদ্যালয়ের কথা৷ আদতে কিন্তু তা নয়৷ কারণ বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিশ্ববিদ্যালয়টির অবস্থান অস্ট্রেলিয়ায়৷
বলা হচ্ছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়া যেমন একটি ব্যয়বহুল দেশ, তেমনি সেখানকার বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচটাও অনেক বেশি৷ এরপরেই আছে সিঙ্গাপুর আর যুক্তরাষ্ট্র৷ আর শিক্ষার্থীদের জন্য সবচেয়ে কম ব্যয়বহুল দেশ ভারত৷ কারণ সেখানকার জীবনযাপনের ব্যয় তুলনামূলকভাবে অনেক কম৷
এই গবেষণা প্রতিবেদনটি তৈরি করা হয়েছে ১৫ দেশের উপর ভিত্তি করে৷ গবেষণাটি পরিচালনা করেছে ব্যাংকিং জায়ান্ট এইচএসবিসি ব্যাংক কর্তৃপক্ষ৷ বুধবার প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে অস্ট্রেলিয়ায় এক বছরে এক শিক্ষার্থীর পড়ালেখা ও থাকা খাওয়া বাবদ খরচ হয় ৪২,০০০ মার্কিন ডলার৷ সিঙ্গাপুরে এর চেয়ে ৩ হাজার মার্কিন ডলার কম ব্যয়৷ অন্যদিকে ভারতে পড়তে কোন শিক্ষার্থীর খরচ হয় বছরে ৬ হাজার মার্কিন ডলার৷
অস্ট্রেলিয়ার পরেই আছে সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র আর জার্মানি
ব্যয়ের দিক থেকে তৃতীয় অবস্থান হলেও, গবেষণা প্রতিবেদনটি বলছে শিক্ষা প্রদানের মান যুক্তরাষ্ট্রেই সবচেয়ে ভালো৷ শিক্ষার মানের দিক দিয়ে দ্বিতীয় অবস্থান ব্রিটেনের, তৃতীয় অবস্থানে জার্মানি এবং চতুর্থ অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া৷
এইচএসবিসি-র সম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রধান সিমন উইলিয়ামস বলেন, সন্তানকে বিদেশে পড়তে পাঠানোর পেছনে বড় একটা খরচ দিতে হয় অভিভাবকদের৷ কেননা বেশিরভাগ শিক্ষার্থীই বৃত্তি না নিয়ে, অর্থাৎ প্রাইভেটে পড়ালেখা করেন৷ ফলে পড়ালেখাসহ থাকা খাওয়ার সব খরচটাই বহন করতে হয় অভিভাবককে৷
প্রতিবেদনটি তৈরি করা হয়েছে ৫,০০০ শিক্ষার্থীর বাবা-মাকে প্রশ্ন করে৷ এঁদের মধ্যে ৮৯ ভাগ তাঁদের সন্তানকে ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াতে চান এবং ৭৪ ভাগ চান তাঁদের সন্তানকে বিদেশে পড়াতে৷ তাঁরা এটাও জানান যে, সন্তানের শিক্ষার জন্য তাঁরা তাঁদের আয়ের একটা বড় অংশ সঞ্চয় করেন৷ডয়েচে ভেলে/মানবজমিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!