Thursday, 3 September 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান Dr. Abdul Moyeen Khan: A Technocratic Visionary and Bulwark of Democratic Integrity বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টারের বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী: বাংলাদেশকে মৌলবাদ ও স্বাধীনতা বিরোধীদের হাত থেকে রক্ষা করতে হবে- ড. নুরুন নবী নিউইয়র্কের অ্যাস্টোরিয়ায় বাংলাদেশি মালিকানায় ‘দ্য পোর্ট অব পেরি পেরি’ রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং নিউইয়র্কের ব্রঙ্কসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও তবারক বিতরণ Federal Court Strikes down Trump’s Visa Ban on 75 Countries
সব ক্যাটাগরি

যে কারণে যুক্তরাষ্ট্রে ছুটছে হন্ডুরাসের শিশুরা

অনলাইন ডেস্ক পঠিত: 44 বার

প্রকাশিত: September 15, 2014 | 7:48 AM

হন্ডুরাসে সংঘবদ্ধ অপরাধ চক্র শিশু-কিশোর-তরুণদের জোর করে নিজেদের দলে নিয়ে তাদের দিয়ে অপরাধমূলক নানা কাজ করায়। অস্বীকৃতি জানালে হত্যা করা হয়। ১৯৯৮ সাল থেকে এ পর্যন্ত দেশটিতে ২৩ বছরের কম বয়সী ৯ হাজার ৬৪১ জন খুন হয়েছে। ছবি: এএফপিতারা বিপজ্জনক এক সফরে যাচ্ছে। কিশোর ক্রিস্তিয়ানকে বলেছিল তার ঘনিষ্ঠ দুই বন্ধু আলেকজান্ডার ও জাইরো। দেশজুড়ে অপরাধী দলগুলো যে সহিংস তাণ্ডব চালাচ্ছে, এর প্রভাববলয় থেকে রক্ষা পেতে তাদের দেশছাড়ার এই ঝুঁকি নেওয়া।

একসময় এই তিন কিশোরের বাড়ি হন্ডুরাসের রাজধানী তেগুচিগালপায়। এখন সেখানে শুধু ক্রিস্তিয়ানই থাকে, অন্য দুজন জীবনের ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রে পালানোর পথ বেছে নিয়েছে। শেষ পর্যন্ত দুই বন্ধুর ভাগ্যে কী ঘটেছে, তা আর জানে না ক্রিস্তিয়ানো।

আজ সোমবার এএফপির এক প্রতিবেদনে জানানো হয়, মারা সালভাতরুচা ও ব্যারিও ১৮ নামের আরেকটি সংঘবদ্ধ চক্র মিলে হন্ডুরাসে মাদক আর সন্ত্রাসের রাজ্য গড়ে তুলেছে। এই চক্রের সদস্যরা অপরাধমূলক কর্মকাণ্ড নির্বিঘ্নে চালাতে শিশু-কিশোর-তরুণদের জোর করে নিজেদের দলে নেয়।

ক্রিস্তিয়ান জানায়, তারা শিশুদের দিয়ে মাদক বিক্রি করায়। শিশুদের নানাভাবে ভয় দেখায়। তারা তরুণদের তুলে নিয়ে গিয়ে মাদক বিক্রি করতে বাধ্য করে। আপত্তি জানালে হত্যার হুমকি দেয়, হত্যাও করে। এই ভয়ে তার দুই বন্ধু পালিয়ে গেছে বলে সে দাবি করল।

সম্ভবত এ কারণেই পালানোর পরিকল্পনার কথা জানিয়ে দুই বন্ধু ক্রিস্তিয়ানকে বলেছিল, ‘এ কথা গোপন রেখো, কাউকে বলো না।’ বন্ধুরা না যাওয়া পর্যন্ত এ কথা কাউকে বলেনি এই কিশোর।

হন্ডুরাসে শিশুদের জন্য কাজ করে কমপারটির নামের একটি বেসরকারি সংস্থা। এর প্রশাসক ইয়াদিরা সাউচেদা মনে করেন, সমস্যার কারণ চিহ্নিত করা না গেলে যুক্তরাষ্ট্রমুখী শিশুদের অভিবাসন ঠেকানো যাবে না। ছবি: এএফপিএই অপরাধ চক্রের দৃষ্টি থেকে দূরে থাকতে ক্রিস্তিয়ানকে অনেকটা বন্দীর মতো জীবনযাপন করতে হয় বলে জানাল সে। তার ভাষায়, ‘বিদ্যালয় থেকে দৌড়ে বাড়ি যাই। তারপর রাস্তায় কোথাও না থেমেই কমপারটির নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের সদর দপ্তরে যাই কাজ শিখতে।’ সেখানে ক্রিস্তিয়ান ঝালাইয়ের কাজ শিখছে।

ন্যাশনাল ইউনিভার্সিটির সন্ত্রাস পর্যবেক্ষক দলের হিসাব মতে, হন্ডুরাসে প্রতি লাখে ৭৯ জন খুন হয়। এটি বিশ্বের সর্বোচ্চ খুনের হার। আর মার্কিন বেসরকারি সংস্থা কাসা আলিয়াঞ্জার হিসাবে, ১৯৯৮ সাল থেকে এ পর্যন্ত দেশটিতে ২৩ বছরের কম বয়সী ৯ হাজার ৬৪১ জন খুন হয়েছে।

মাদক, খুন আর অপরাধের এমন বিভীষিকাময় জীবন ছেড়ে সুন্দর জীবনের স্বপ্নে বিভার হয়ে এখানকার শিশু-কিশোরো যেকোনো উপায়ে যুক্তরাষ্ট্রে পালিয়ে যেতে চায়। তবে অবৈধ অভিবাসন নিরুৎসাহিত করতে তৎপর যুক্তরাষ্ট্র। বিষয়টি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউসে হন্ডুরাস, এল সালভাদর ও গুয়াতেমালার সরকারপ্রধানদের সঙ্গে বৈঠকও করেছেন। সীমান্তে সীমান্তরক্ষী ও অভিবাসন বিচারক বাড়াতে ওবামা ৩৭০ কোটি ডলার চেয়েছেন কংগ্রেসের কাছে।

প্রতিবেদনে জানানো হয়, এই তিন দেশের শিশুরা দারিদ্র্য ও সংঘবদ্ধ অপরাধ চক্রের কবল থেকে মুক্তি পেতে নানা কৌশলে যুক্তরাষ্ট্রে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। মার্কিন সীমান্ত টহল কর্তৃপক্ষ জানায়, গত বছরের অক্টোবর থেকে এ বছরের আগস্ট পর্যন্ত ৬১ হাজার ৫৮১টি শিশু সঙ্গীহীন অবস্থায় মেক্সিকোর সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে ঢুকেছে।
তবে বন্ধুদের মতো পালাতে চায় না ক্রিস্তিয়ান। সে বড় হয়ে সৈনিক হতে চায়। আর নিজেকে ও আশপাশের শিশুদের রক্ষা করার জন্য সে একটি বন্দুক বহনের অধিকার চায়।

আর কমপারটির নামের বেসরকারি সংস্থাটির প্রশাসক ইয়াদিরা সাউচেদা মনে করেন, সমস্যার কারণগুলো চিহ্নিত করা না গেলে অভিভাসন ঠেকানো যাবে না।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ