এবোলা মোকাবেলায় ৩,০০০ মার্কিন সেনা
প্রাণঘাতী এবোলা ভাইরাসের ভয়াবহ প্রাদুর্ভাব মোকাবেলায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন পশ্চিম আফ্রিকায় ৩ হাজার সেনা সদস্য মোতায়েন করবে। সে লক্ষ্যে এরই মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। প্রশাসনিক কর্মকর্তারা বলছেন, পশ্চিম আফ্রিকায় প্রতি সপ্তাহে ৫০০ স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষণ দেয়া এবং এবোলা আক্রান্ত দেশগুলোতে ১০০ শয্যাবিশিষ্ট ১৭টি স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্র প্রতিষ্ঠায় কাজ করবেন সেনা সদস্যরা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। আটলান্টার কেন্দ্রীয় সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-এ এবোলা মোকাবেলায় তার পরিকল্পনার কথা ঘোষণা করেন। সেনা সদস্যরা এবোলা মোকাবেলায় ওষুধপত্র, চিকিৎসা ও আনুষঙ্গিক প্রয়োজনে ব্যবহৃত অন্যান্য যন্ত্রপাতি ও সরঞ্জাম সরবরাহ করবেন। এ মহামারীতে আক্রান্ত রোগীকে অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা করতে ও তাদের চিকিৎসায় শয্যা সংখ্যা বাড়ানোর দিকে বিশেষ নজর দেয়া হবে।মানবজমিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!