Thursday, 29 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
সব ক্যাটাগরি

নতুন আইফোনের বিক্রি ১০ কোটি ছাড়াবে!

অনলাইন ডেস্ক পঠিত: 157 বার

প্রকাশিত: September 18, 2014 | 12:22 PM

আইফোন ৬সম্প্রতি বাজারে নতুন মডেলের দুটি আইফোন উন্মুক্ত করেছে অ্যাপল। ৯ সেপ্টেম্বর আইফোন ৬ ও আইফোন ৬ প্লাসের ঘোষণা দিয়েছেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, এবারে নতুন আইফোন বিক্রি ১০ কোটি ইউনিট ছাড়িয়ে যাবে। ব্যবসা ও প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট বিজনেস ইনসাইডারে প্রকাশিত হয়েছে এ তথ্য।

নতুন আইফোনের প্রি-অর্ডার শুরু হওয়ার পর প্রথম দিনেই ৪০ লাখ ফরমায়েশ পেয়েছে অ্যাপল। বাজার গবেষণাপ্রতিষ্ঠান ইউবিএসের বিশ্লেষক স্টিভেন মিলোনোভিচ জানিয়েছেন, প্রথম দিনে আইফোন বিক্রির সংখ্যা ২০১৪ সালের দ্বিতীয়ভাগে যে পরিমাণ আইফোন বিক্রি হবে তার ভগ্নাংশ মাত্র।

মিলোনোভিচের মতে, এ বছরের ১০ কোটি ইউনিট আইফোন বিক্রির সম্ভাবনা রয়েছে। বেশির ভাগ আইফোন ক্রেতাই তাঁদের পুরোনো আইফোন আপগ্রেড করার জন্য নতুন আইফোন কিনবেন। এ বছরে চীনেও নতুন আইফোনের চাহিদা বাড়বে বলে জানান তিনি।

৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের কুপারটিনোতে ৪.৭ ও ৫.৫ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত দুটি আইফোনের ঘোষণা দিয়েছে অ্যাপল। ১৯ সেপ্টেম্বর থেকে বাজারে আসছে উন্নততর স্ক্রিন রেজ্যুলেশনসহ আইফোনের বড় আকারের এই ফোন। নতুন আইফোন ৬ ও ৬ প্লাস পাওয়া যাবে ১৬, ৬৪ এবং ১২৮ গিগাবাইট সংস্করণে। আইফোন ৬-এর ১৬, ৬৪ ও ১২৮ গিগাবাইটের দাম পড়বে ১৯৯, ২৯৯ ও ৩৯৯ ডলার এবং আইফোন ৬ প্লাস-এর ১৬, ৬৪ ও ১২৮ গিগাবাইটের দাম পড়বে ২৯৯, ৩৯৯ ও ৪৯৯ ডলার।
বিশেষজ্ঞরা বলছেন, নতুন অ্যাপ্লিকেশন ও নানা সুযোগ-সুবিধাসহ আইফোনের এই দুটো নতুন মডেল দিয়ে হয়তো অ্যাপল ক্রেতাদের অ্যান্ড্রয়েডের দিকে ঝুঁকে পড়ার প্রবণতা ঠেকাতে পারবে।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ