Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

২১০০ সালে বিশ্বের জনসংখ্যা হবে ১,১০০ কোটি

অনলাইন ডেস্ক পঠিত: 85 বার

প্রকাশিত: September 19, 2014 | 11:53 AM

২১০০ সালের মধ্যে বিশ্বের জনসংখ্যা দাঁড়াবে ১ হাজার ১০০ কোটিতে। গবেষকরা বলছেন, বিশ্বে জনসংখ্যা বাড়ার সঙ্গে ক্রমেই জলবায়ু পরিবর্তন, সংক্রামক রোগের প্রাদুর্ভাব ও দারিদ্র্যের হার বাড়াসহ নানা ধরনের সঙ্কট আরও ঘনীভূত হচ্ছে। এশিয়ার বর্তমান জনসংখ্যা যেখানে ৪৪০ কোটি, ২০৫০ সালে তা দাঁড়াবে ৫০০ কোটিতে। তবে আশার কথা হচ্ছে এরপর জনসংখ্যা হ্রাস পেতে থাকবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। সায়েন্স সাময়িকীতে গবেষণাপত্রটি ছাপা হয়েছে। ওয়াশিংটন ইউনিভার্সিটির পরিসংখ্যান ও সমাজবিদ্যা বিষয়ের অধ্যাপক অ্যাড্রিয়ান র‌্যাফটেরি বলেন, এ শতাব্দীতে বৈশ্বিক জনসংখ্যা স্থিতিশীল না হওয়ার সম্ভাবনা ৭০ শতাংশ। তিনি বলেন, প্রধান কারণ হচ্ছে সাহারাবেষ্টিত আফ্রিকার দেশগুলোতে প্রত্যাশা অনুযায়ী জন্মহার কমেনি। এ শতাব্দীর শেষদিকে আফ্রিকার জনসংখ্যা সাড়ে ৩৫০ কোটি থেকে ৫১০ কোটির মধ্যে থাকতে পারে বলে ৮০ শতাংশ সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।  অন্যদিকে, গবেষকরা ধারণা করছেন এ ২১০০ সালে দক্ষিণ আমেরিকা, ইউরোপ, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় রাষ্ট্রগুলোর প্রতিটিতে ১০০ কোটির নিচে থাকবে জনসংখ্যা। ইউএস ন্যাশনার ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট এবং সায়েন্স ফাউন্ডেশন আয়ারল্যান্ড এ গবেষণায় সহযোগিতা করেছে।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV