স্মৃতিশক্তি হ্রাসের সঙ্গে রক্তের গ্রুপের সম্পর্ক
যে রক্তের গ্রুপগুলো দুষ্প্রাপ্য বা খুঁজে পাওয়া দুষ্কর, তার সঙ্গে জীবনের পড়ন্ত বেলায় স্মৃতিশক্তি হ্রাসের সংযোগ থাকতে পারে। বয়সকালে চিন্তা-ভাবনাতেও নেতিবাচক পরিবর্তন আসতে পারে। যুক্তরাষ্ট্রের এক গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। নিউরোলজি সাময়িকীতে গবেষণাপত্রটি ছাপা হয়েছে। তবে, রক্তের গ্রুপগুলোর নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি এ রিপোর্টে। যাদের রক্তের গ্রুপ ‘এবি’, তারা মোট জনসংখ্যার মাত্র ৪ শতাংশ। তবে গবেষকরা বলছেন, সুষম খাদ্যাভ্যাস, ব্যায়াম ও ধূমপান না করার মাধ্যমে মস্তিষ্ককে সুস্থ ও ক্ষুরধার রাখা সম্ভব। বার্লিংটনের ভারমন্ট কলেজ অব মেডিসিন ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর ম্যারি কুশম্যানের নেতৃত্বে ৩ বছর ধরে পরিচালিত গবেষণাটিতে ৪৫ ও তার বেশি বয়সী প্রায় ৩০ হাজার মার্কিনির কাছ থেকে পাওয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হয়। ৩ বছরের মধ্যে এ গবেষণায় অংশ নেয়া ৪৯৫ স্বেচ্ছাসেবীর চিন্তা-ভাবনার গঠন ও স্মৃতিশক্তি, বোধশক্তির ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়। এ সমস্যায় আক্রান্ত নন, এমন ৫৮৭ জনের সঙ্গে তাদের তুলনামূলক পর্যালোচনা করা হয়। স্বেচ্ছাসেবী দলটিতে এবি রক্তের গ্রুপবিশিষ্ট ৬ শতাংশ মানুষ যেখানে এ সমস্যায় আক্রান্ত, সেখানে অন্য রক্তের গ্রুপধারী মানুষের ক্ষেত্রে সে হারটা ৪ শতাংশ। ওই ৬ শতাংশ মানুষ প্রতিদিনকার কাজের জন্য প্রয়োজনীয় স্মৃতিশক্তি, ভাষা ও মনোযোগের ক্ষমতা হ্রাসের ক্ষেত্রে ৮২ শতাংশ ঝুঁকিতে থাকেন, যেখান থেকে ডিমেনশিয়ার মতো জটিল ব্যাধিতে আক্রান্ত হওয়ার সমূহ আশঙ্কা থাকে।মানবজমিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!