Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ১৫ বিশিষ্ট নারীকে সম্মানিত করলো ফুলকলি

অনলাইন ডেস্ক পঠিত: 170 বার

প্রকাশিত: September 20, 2014 | 2:09 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক: নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে ১৫ বিশিষ্ট নারীকে সম্মানিত করলো ফুলকলি। এ উপলক্ষ্যে গত ১২ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় জ্যামাইকা তাজমহল রেস্টুরেন্টে অবহেলিত ও বঞ্চিত মানুষের সংগঠন ফুলকলি ফাউন্ডেশন মানুষ মানুষের জন্য আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক মোঃ ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা বিজ্ঞানী ড. নূরুন নবী, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নরুন্নবী, বীর মুক্তিযোদ্ধা শরাফ সরকার, বিশিষ্ট অভিনেতা জামাল উদ্দীন হোসেন, বিশিষ্ট কমিউনিটি নেতা নাসির আলী পল, বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক জাকারিয়া চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক শাহীনুর করিম খান, জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, প্রথম আলো ইউএসএ’র চেয়ারম্যান ও প্রকাশক মিজানুর রহমান দুলাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফুলকলি ফাউন্ডেশন অব আমেরিকার প্রেসিডেন্ট সাংবাদিক বেলাল আহমেদ ও সভাপতিত্ব করেন ফুলকলি ফাউন্ডেশন অব আমেরিকার প্রধান উপদেষ্টা ও এনওয়াই ইন্স্যুরেন্সের প্রেসিডেন্ট ও সিইও শাহ নেওয়াজ।
অনুষ্ঠানে বক্তারা ১৫ জন বিশিষ্ট নারীকে অভিনন্দিত করেন, যারা প্রবাসের শত কর্মব্যস্ততার মধ্যে থেকেও কমিউনিটির উন্নয়নে ও সেবায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন। ‘মানুষ মানুষের জন্য’-এই সেøাগানটির ওপরও আলোচনা করেন বক্তারা।
পরে স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য ১৫ জন নারীকে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেনÑ রেখা আহমেদ, অধ্যাপিকা হুসনে আরা বেগম, ড. জিনাত নবী, নাঈমা খান, রওশন আরা হোসেন, লুৎফুন নাহার লতা, ডা. জাকিয়া হোসেন, বিবি হোসাইন, বি মেহের আফরোজ, স্বপ্না কাওসার, শিল্পী নিলুফার বানু লিলি, ডা. নাহিদ খান, রোকেয়া আকতার, মনিকা রায়।
সবশেষে মনোমুগ্ধকর পুরোনো দিনের গান পরিবেশন করেন ঢাকা থেকে আগত বাংলাদেশের টেলিভিশন এবং রেডিওর সিনিয়র শিল্পী নিলুফার বানু লিলি।

ট্যাগ:
Situs Streaming JAV