বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনার ৬৪ জেলা সফর পূর্ণতা পাচ্ছে
ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেয়ার পর দেশের ৬৪ জেলা সফরের আগ্রহ ও অঙ্গীকার ব্যক্ত করেছিলেন ড্যান মজিনা। এখানে প্রায় ৩ বছর সফলতার সঙ্গে কাটিয়ে বিদায় নিতে চলেছেন তিনি। তার উত্তরসূরির নামও ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। মার্কিন সিনেটে এক দফা শুনানিও হয়ে গেছে। বিদায়ী রাষ্ট্রদূত ড্যান মজিনা বাংলাদেশে তার অসমাপ্ত কাজকর্ম সুচারুভাবে সম্পন্ন করতে চলেছেন। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে ৬৪ জেলা সফরের অঙ্গীকারও পূর্ণ করতে চান তিনি। ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে, রাষ্ট্রদূতের অঙ্গীকারের পূর্ণতা পাওয়ার জন্য আর মাত্র ৫ জেলা সফর বাকি আছে তার। আজ থেকে সেই ৫ জেলা- কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুর সফর শুরু করছেন তিনি। সফরকালে রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি)’র মিশন পরিচালক ইয়ানিনা ইয়ারুয়েলস্কি তার সঙ্গে যাচ্ছেন। জেলাগুলোতে অবস্থানকালে স্থানীয় সরকারি কর্মকর্তা, পুলিশ-এর এসপি এবং নাগরিক সমাজ-এর সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন তারা। এছাড়া, প্রত্যেক জেলার সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শনও করবেন মার্কিন দূত। কুমিল্লার শালবন বিহার, বসুরহাটের নারীদের হস্তশিল্প প্রকল্প এবং একটি মৃৎশিল্পের গ্রাম ঘুরবেন তিনি। সফরকালে ওই জেলাগুলোয় অবস্থিত কিছু শিক্ষা প্রতিষ্ঠান ও ইউএসএআইডি পরিচালিত প্রকল্পও পরিদর্শন করবেন।মানবজমিন
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan