Thursday, 29 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
সব ক্যাটাগরি

জাতিসংঘ ক্রেডেনশিয়াল কমিটির চেয়ারম্যান বাংলাদেশ

অনলাইন ডেস্ক পঠিত: 17 বার

প্রকাশিত: September 23, 2014 | 3:06 PM

 

জাতিসংঘের ৯ সদস্য বিশিষ্ট ক্রেডেনশিয়াল কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ।
কমিটির অন্য সদস্যরা হচ্ছেন- চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ডেনমার্ক, জ্যামাইকা, নামিবিয়া, সেনেগাল এবং ব্রাজিল।
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বাংলাদেশ মিশন জানায়, ৬৯তম সাধারণ অধিবেশন এবং ২৯তম বিশেষ সেশনের ক্রেডেনশিয়াল কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে বাংলাদেশ।
৯ সদস্যের এই কমিটির বাকি ৮টি প্রভাবশালী সদস্য রাষ্ট্রের সমর্থনে বাংলাদেশ এই দায়িত্ব পেয়েছে।
বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন গত ১৯ সেপ্টেম্বর ক্রেডিনশিয়াল কমিটির চেয়ারম্যানের দায়িত্ব বুঝে নিয়ে প্রথম সভায় যোগ দেন।
তিনি এই কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার পর নিজের প্রতিক্রিয়ায় বলেন, কমিটির অন্য সদস্যদের আস্থা জাতিসংঘে বাংলাদেশের বিশেষ সক্রিয়তার পরিচয় বহন করছে, যা আমাদের জন্য সম্মান ও গৌরবের।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ