Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বাংলাদেশ সোসাইটির নির্বাচন ২০১৪ : কামাল-সানি প্যানেলের সংবাদ সম্মেলনে প্রার্থীদের পরিচিতি

অনলাইন ডেস্ক পঠিত: 6 বার

প্রকাশিত: September 23, 2014 | 5:11 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী কামাল-সানি প্যানেলের প্রার্থীদের আনুষ্ঠানিক পরিচিতি উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এস্টোরিয়ার সুন্দরবন রেস্টুরেন্টে গত ২২ সেপ্টেম্বর রাতে ‘কামাল-সানি প্যানেল’র এ সংবাদ সম্মেলনে প্যানেলটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। এ সময় ঐক্যবদ্ধ কমিউনিটি গড়ার প্রত্যয় ব্যক্ত করে কামাল-সানি প্যানেলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়া হয়।
সংবাদ সম্মেলনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং ‘গড ফাদার’ মুক্ত প্রতিনিধিত্বশীল বাংলাদেশ সোসাইটির প্রত্যাশায় কামাল-সানি প্যানেলের প্রার্থীদের নির্বাচিত করার আহ্বান জানানো হয়।

2014-09-22 20.57.20
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘কামাল-সানি প্যানেলের’ নির্বাচন পরিচালনা পরিষদের চেয়ারম্যান ডা. খন্দকার মাসুদুর রহমান, মেম্বার সেত্রেটারী আলী ইমাম শিকদার, সদস্য বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন খান, জালালাবাদ এসোসিয়েশনের ট্রাস্টি বোর্ডের সদস্য মুক্তিযোদ্ধা রশিদ আহমেদ, আব্দুল হাসিম হাসনু, কমিউনিটি নেতা আজিজুর রহমান পাখি, বিয়ানীবাজার সমিতির সভাপতি আজিমুর রহমান বোরহান, সুনামগঞ্জ সমিতির সভাপতি জুসেফ চৌধুরী, বৃহত্তর কুমিল্লা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি হাজি খবির উদ্দিন, সোসাইটির সাবেক কোষাধ্যক্ষ নিশান রহীম, সাবেক কর্মকর্তা খান শওকত, কমিউনিটি এক্টিভিস্ট বাছির খানসহ কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন।

2014-09-22 20.59.54
সংবাদ সম্মেলনে ‘কামাল-সানি প্যানেল’র সকলের মনোনয়নপত্র নির্বাচন কমিশন কর্তৃক বৈধ ঘোষিত হয়েছে বলে জানানো হয়। সংবাদ সম্মেলনে কামাল-সানি প্যানেলের প্রতি সমর্থন জানিয়ে কর্মকর্তারা বলেন, আমরা নিষ্ঠা, সততা ও ঐক্যে বিশ্বাসী।
কামাল সানি প্যানেলের প্রার্থীরা হচ্ছেন- সভাপতি কামাল আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, সাধারণ সম্পাদক জে মোল্লা সানি, সহ-সাধারণ সম্পাদক আহবার এইচ চৌধুরী, কোষাধ্যক্ষ শেখ সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাদী মিন্টু, কালচারাল সেক্রেটারি মোশাররফ হোসেন, প্রচার সম্পাদক মফিজুল ইসলাম ভূঁইয়া, সোসাল ওয়েল ফেয়ার সম্পাদক কাজী তোফায়েল ইসলাম, সাহিত্য সম্পাদক কাজী ওয়াহিদ এলিন, ক্রীড়া সম্পাদক সৈয়দ এনায়েত আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক ফারহানা চৌধুরী এবং কার্যকরী সদস্য সৈয়দ ইলিয়াস খসরু, শাহ মিজানুর রহমান, এয়াকুত রহমান, নাসির উদ্দিন আহমেদ, শেখ ফারুকুল ইসলাম ও নাদির এ আইয়ুব।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV