কবি শহীদ কাদরীর ‘একটি কবিতা সন্ধ্যা’র চতুর্থ বর্ষের প্রথম আসর অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক: দেখতে দেখতে একটি কবিতা সন্ধ্যার চতুর্থ বর্ষ পার হলো। চতুর্থ বর্ষের প্রথম অনুষ্ঠানটি হয়ে গেল গত ২০ সেপ্টেম্বর শনিবার জ্যামাইকার একটি মিলনায়তনে। উপছে পড়া কবিতা প্রেমী দর্শক-শ্রোতার উপস্থিতিতে কবি শহীদ কাদরীর স্বাগত ভাষণের মধ্য দিয়ে শুরু হ্য় অনুষ্ঠান। এবারের পর্বের প্রধান কবি ছিলেন আশীর দশকের অন্যতম প্রধান কবি তমিজ উদ্দীন লোদী।
অনুষ্ঠানের শুরুতেই ছিল আলাপচারিতা। বিশিষ্ট লেখক হাসান ফেরদৌসের পরিচালনায় এতে অংশ নেন কবি কাজী জহিরুল ইসলাম, কবি শামস আল মমীন, কবি তমিজ উদ্দীন লোদী ও কবি শহীদ কাদরী। তিনজন কবি তদের একটি করে কবিতা পাঠ করেন, তাৎক্ষণিকভাবে শ্রোতা দর্শকরা পঠিত কবিতার উপর তাদের মতামত ব্যক্ত করেন। কবি শহীদ কাদরী প্রতিটি কবিতা নিয়ে পৃথকভাবে আলোচনা করেন এবং সবশেষে কবি তার কবিতা রচনার প্রেক্ষাপট ও কবিতার বিষয়বস্তু নিয়ে বলেন। নির্ধারিত কবিদের কবিতার পর কবি শহীদ কাদরীর বিখ্যাত কবিতা বৃষ্টি, বৃষ্টি নিয়েও জমজমাট আলোচনা হয়। বস্তুত আলাপচারিতা অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্ত একটি অনুষ্ঠানে পরিণত হয়।
আলাপচারিতার পর শুরু হয় অনুষ্ঠানের প্রথম পর্ব, বাংলাদেশের কবিদের কবিতাপাঠ। প্রথমেই পাঠ করা হয় কবি জিয়া হায়দারের কবিতা। জিয়া হায়দারের কবিতা পাঠ করেন গোপন সাহা ও পারভীন সুলতানা। কবি শিহাব সরকারের কবিতা পাঠ করেন ক্রিস্টিনা রোজারিও, মোশারফ হোসেন ও শুক্লা রায় চুমকী। হাবিবুল্লাহ সিরাজীর কবিতা পড়েন হোসেন শাহরিয়ার তৈমুর ও তাহরিনা পারভীন প্রিতি। দাউদ হায়দারের কবিতা পড়েন এজাজ আলম।
দ্বিতীয় পর্ব শুরু হয় আসরের প্রধান কবি তমিজ উদ্দীন লোদীর কবিতা আবৃত্তির মাধ্যমে। তার কবিতা আবৃত্তি করেন প্রবাসের তিনজন কৃতি আবৃত্তিকার। যথাক্রমে মিজানুর রহমান প্রধান, ক্লারা রোজারিও ও মিজানুর রহমান বিপ্লব। সবশেষে কবি স্বকণ্ঠে আবৃত্তি করেন তার কবিতা।
তৃতীয় পর্বে ছিল স্বরচিত কবিতা পাঠ। এতে অংশ নেন কাজী জহিরুল ইসলাম, দলিলুর রহমান ও শামস আল মমীন। এর আগে অনুষ্ঠানের শুরুতে কবিতা পড়েন নব্বুই দশকের অন্যতম কবি আলফ্রেড খোকন। ছড়া পাঠে অংশ নেন শাহ আলম দুলাল ও মনজুর কাদের।
সার্বিক অনুষ্ঠাটি পরিচালনা করেন কবি পতœী নীরা কাদরী। ক্যামেরায় ছিলেন এজাজ আলম ও শিল্প নির্দেশনায় শাহেদ চৌধুরী। পরবর্তী অনুষ্ঠাটি হবে আসছে নভেম্বরে।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!