Monday, 15 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

বাংলাদেশের পাঁচ কোটি মানুষ নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে উন্নীত হয়েছে : নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অনলাইন ডেস্ক পঠিত: 120 বার

প্রকাশিত: September 28, 2014 | 3:30 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেছেন, একটা-দুইটা হরতাল দিয়ে বাংলাদেশে মানবতাবিরোধীদের বিচার ঠেকানো যাবে না। মানবতাবিরোধী অপরাধ যারা করেছে- তাদের বিচার বাংলার মাটিতে হবেই হবে। কেউ ঠেকাতে পারবে না। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় নিউইয়র্কে প্রবাসীদের দেওয়া ‘সার্বজনীন নাগরিক সংবর্ধনায়’ শেখ হাসিনা এসব কথা বলেন।
নিউইয়র্কে ম্যারিয়ট মার্কি হোটেলে প্রবাসীদের পক্ষ থেকে দেওয়া এ সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর আইটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, প্রবাসী কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, খাদ্য মন্ত্রী কামরুল ইসলাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মণি, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাফ, যুক্তরাষ্ট্র আওয়ীমীলীদের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, প্রথম যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক চন্দন দত্ত, নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, নিউইয়র্ক সিটি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসদাদ চৌধুরী, নিউজার্সী আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, যুক্তরাষ্ট্র শ্রমিকলীদের সভাপতি কাজী আজিজুল হক, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি জেড এ জয় প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সিদ্দিকী।
শেখ হাসিনা বলেন, গত ৫ জানুয়ারির নির্বাচনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নির্বাচন কে বানচাল করতে চেয়েছিল। বিএনপি এখন বুঝতে পেরেছে তারা মারাত্মক ভুল করেছে। বিএনপির নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত ছিল ভুল। কেউ ভুল করে থাকলে ভুলের খেসারত তাকেই দিতে হবে।
বিএনপিকে জঙ্গিবাদী, খুনী, সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের সংগঠন আখ্যায়িত করে শেখ হাসিনা বলেন, আল্লাহর রহমত বিএনপি ক্ষমতায় আসেনি। আল্লাহ বাংলাদেশকে এদের খপ্পর থেকে রক্ষা করেছে। বিএনপি আবার ক্ষমতায় আসলে বাংলাদেশের কী যে অবস্থা হতো। যারা হাওয়া ভবন, খাওয়া ভবন, খোওয়াব ভবন করে দেশকে লুটপাটের রাজত্বে পরিণত করেছিল, তাদের বাংলাদেশর মানুষ ঘৃনাভরে প্রত্যাখ্যান করেছে।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার সিলেটের ওসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর করেছিল। সুযোগ-সুবিধা আরও উন্নত করে অচিরেই এটিকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবস্থায় নিয়ে যাওয়া হবে। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার ঘোষণা দেন তিনি।
এ ছাড়া তিনি বাংলাদেশ বিমানের ‘ঢাকা-নিউইয়র্ক’ ফ্লাইট চালুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও মন্তব্য করেন।
সংবর্ধনায় প্রধানমন্ত্রী তাঁর সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা প্রবাসীদের সামনে তুলে ধরে শিক্ষা, যোগাযোগ ও প্রযুক্তি খাতে ব্যাপক উন্নয়নের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্বমন্দা মোকাবিলা করে বাংলাদেশের পাঁচ কোটি মানুষ নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে উন্নীত হয়েছে। দেশের মানুষ শান্তিতে আছে। তাদের আয় বৃদ্ধি পেয়েছে। দারিদ্র্য দূর হচ্ছে। প্রবৃদ্ধি ছয় ভাগ অর্জিত হয়েছে। বিদ্যুৎ, শিক্ষা খাতের উদাহরণ দিয়ে শেখ হাসিনা বলেন, সর্বত্র উন্নয়ন সম্ভব হয়েছে সরকারের দক্ষতা ও যোগ্যতার কারণে। প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল, তারা তা প্রমাণ করতে পারেনি।
বাংলাদেশে এই প্রথম একটি নির্বাচিত সরকার আরেকটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে। বিএনপি-জামায়াত ৫ জানুয়ারির নির্বাচন বন্ধ করতে বাসে- ট্রাকে পেট্রলবোমা মেরে, গান পাউডার দিয়ে আগুন ধরিয়ে মানুষ খুন করছে। সহিংসতা ছড়িয়ে সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। মানুষ হত্যার পাশাপাশি নির্বিচারে গাছকাটা, গবাদিপশু পুড়িয়ে মারা, মসজিদ, মন্দির, মাদ্রায় আগুন দেয়া, এমনকী পবিত্র কোরআন শরিফে আগুন দিয়ে পুড়িয়ে দিতে তারা দ্বিধাবোধ করেনি। তিনি বলেন, সামাজিক এবং অর্থনীতির সব সূচকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এগিয়ে আছে। আমাদের লক্ষ্য হচ্ছে ২০২১ সালে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা। ২০৪১ সালে হবে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ।
সংবর্ধনায় তিনি যুক্তরাষ্ট্রে নাজমুল ইসলাম ও বেলাল তালুকদার নামে দুই প্রবাসীর খুনের কথা মনে করিয়ে দিয়ে এর বিচার চান।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন নিউইয়র্কে আছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV