Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে এবিবিএ ও জেবিবিএ’র সংবর্ধনা সভায় অর্থমন্ত্রী মুহিত : চীন জাপান ভারত বাংলাদেশে বিনিয়োগ করতে চায়

অনলাইন ডেস্ক পঠিত: 78 বার

প্রকাশিত: September 30, 2014 | 5:52 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : সাখাওয়াত হোসেন সেলিম, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: নিউইয়র্কে এবিবিএ ও জেবিবিএ আয়োজিত এক সংবর্ধনা সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, চীন জাপান ভারত বাংলাদেশে বিনিয়োগ করার জন্য প্রস্তুত। বাংলাদেশের অর্থনৈতিক চাঞ্চল্যে এখন বিনিয়োগের প্রতিযোগিতা শুরু হয়েছে। এ অবস্থায় দেশে প্রবাসীদের বিনিয়োগের সুযোগ অনেকটা সংকুচিত হয়ে আসছে।
নিউইয়র্কে লাগোর্ডিয়া এয়ারপোর্ট ম্যরিয়ট হোটেলে আমেরিকান-বাংলাদেশী বিজনেস এলায়েন্স (এবিবিএ) ও জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ) গত ২৬ সেপ্টেম্বর শুক্রবার প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ বাংলাদেশ থেকে আসা ব্যবসায়ী প্রতিনিধিদলের সম্মানে সংবর্ধনা সভার আয়োজন করে।
এসময় অর্থমন্ত্রী প্রবাসী ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় কালে দেশের উন্নয়ন কর্মকান্ডে ব্যবসায়ী ও প্রবাসীদের আরো ভূমিকা রাখার আহবান জানান।
তিনি বলেন, বিশ্বায়নের সুযোগ বাংলাদেশ ভালোভাবে গ্রহণ করেছে। এশিয়ায় বিস্ময়কর অর্থনৈতিক চাঞ্চল্যের দেশ হিসেবে বাংলাদেশ পরিণত হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, আমাদের দেশে আমলাতন্ত্রে যেমন সমস্যা আছে, তেমনি ঠক-জালিয়াতদের ঠেকাতে আমাদের নানা সব নিয়ম-কানুন আরোপ করতে হয়।
তিনি প্রবাসীদের উদ্দেশে বলেন, দেশে বিনিয়োগ করা অর্থ লাভসহ আপনারা ফেরত নিয়ে আসতে পারবেন। যা অন্য কোন দেশ থেকে সম্ভব নয়।
এফবিসিসিআইর প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দিন বলেন, পত্রিকায় লেখা হয়, প্রধানমন্ত্রী ১৮০ জনের বহর নিয়ে বিদেশ যাত্রা করেছেন। অথচ আমরা ব্যবসায়ীরা নিজ খরচে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছি। বিভিন্ন দেশে গিয়ে আমরা স্বদেশের জন্য বিনিয়োগের পথ সৃষ্টি করছি।
প্রবাসী ব্যবসায়ীরা বাংলাদেশে তাঁদের বিনিয়োগের জন্য কার্যকর ‘ওয়ান স্টপ’ সার্ভিস চালুর দাবি জানিয়ে হয়রানি বন্ধ, আমলাতান্ত্রিক জটিলতা নিরসন, সড়ক যোগাযোগ উন্নত করার জন্য তাঁরা অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
বিশিষ্ট রিয়েলটর ও সংবর্ধনা সভার আহবায়ক এবিএম ওসমান গণির সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতা, এফবিসিসিআইর সভাপতি ও স্টান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান আকরাম উদ্দিন আহমদে, রূপালী ব্যাংকের চেয়ারম্যান আহমেদ আল কবীর, এফবিসিসিআইর সিনিয়র সহ সভাপতি মনোয়ার হাকিম আলী, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান, জেবিবিএর সভাপতি জাকারিয়া মাসুদ জিকো, জেবিবিএর সাবেক সভাপতি সাঈদ রহমান মান্নান, সাধারন সম্পাদক তারেক হাসান খান, উৎসব ডট কমের সিইও রায়হান জামান, সংবর্ধনা কমিটির সমন্বয়কারী ইমরান খান বুলু, সদস্য সচিব বিলাল চৌধুরী, সহকারী সদস্য সচিব এএফ মিসবাউজ্জামন, অভ্যর্থনা কমিটির প্রধান ডা: মাসুদুল হাসান, উপদেষ্টা বেদারুল ইসলাম বাবলা ও জাকারিয়া চৌধুরী। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আশরাফুল হাসান বুলবুল।
সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশী আমেরিকান ব্যবসায়ীদের সম্মাননা প্ল্যাক প্রদান করা হয়। অর্থমন্ত্রী তাদের হাতে ক্রেষ্ট তুলে দেন। প্লাক প্রাপ্তরা হলেন- সোনালী এক্সচেঞ্জের সিইও আতাউর রহমান, ডা. আতাউল চৌধুরী, উৎসব ডটকমের সিইও রায়হান জামান, জেবিবিএর সাধারন সম্পাদক তারেক হাসান খান, এয়াকুব এ খান সিপিএ, বিসমিল্লাহ লাইভ পোল্ট্রির সত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম ভুইয়া, ববি লার্নিং সেন্টারের কর্ণধার খোকন উদ্দিন ববি, নারী নেত্রী নাসরিন আহমেদ, কাওরান বাজারের অন্যতম স্বত্তাধিকারী ইমরান খান বুলু, বিশিষ্ট রিয়েলটর জাকির খান ও মিনহাজুর রহমান, স্পেকট্রাম কম্পিউটারের কর্ণধার আব্দুর রব চৌধুরী, মতিন গ্রুপের আবুল কালাম, আলফা টিউটোরিয়ালের কাজী এন ইসলাম, মোহাম্মদ শাহনেয়াজ প্রমুখ।
অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে অর্থমন্ত্রীকে প্ল্যাক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী বাংলাদেশের ব্যবসায়ী নেতৃবৃন্দ ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV