Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে হবিগঞ্জ জেলাবাসীর সঙ্গে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময় : ফ্রি মিডিয়া না থাকলে মূল গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না

অনলাইন ডেস্ক পঠিত: 83 বার

প্রকাশিত: October 1, 2014 | 6:07 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : বিশিষ্ট সাংবাদিক দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক, টিভি টক শো হোস্ট মতিউর রহমান চৌধুরীর গত ২৯ সেপ্টেম্বর সোমবার নিউইয়র্ক ও নিউজার্সিতে বসবাসরত প্রবাসী হবিগঞ্জবাসীর সঙ্গে এক মতবিনিময়ে মিলিত হন। মতবিনিময় সভার অন্যতম উদ্যোক্তা এডভোকেট নাসির উদ্দিন শুভেচ্ছা বক্তব্য দেন। মূলধারার রাজনীতিবিদ নিউজার্সি হেলডনের এম ইউ এ কমিশনার দেওয়ান বজলুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ফুলের তোড়া দিয়ে অতিথিকে স্বাগত জানান কাজী সাব্বির আহমেদ ও সাইয়েদ নাজমুল হাসান কোবাদ। সভায় অতিথির সঙ্গে বাংলাদেশের বর্তমান সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও এলাকার কার্যক্রমের বিভিন্ন বিষয় নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়। আলোচনায় অংশগ্রহণ করেন সাইয়েদ নাজমুল হাসান কোবাদ, কাজী সাব্বির আহমেদ, এডভোকেট আব্দুল কাইয়ুম চৌধুরী, দেওয়ান শাহেদ চৌধুরী, রিজু ও মালেক চৌধুরী।
প্রধান অতিথি মতিউর রহমান চৌধুরী বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ ছাড়াও বাংলাদেশের আর্থ-সামাজিক বিষয় ও বর্তমান সরকারের মিডিয়ার ওপর যে নীতিমালা প্রয়োগ করতে যাচ্ছে তার অশুভ দিকগুলোর ব্যাপারে তার উৎ্কণ্ঠা ব্যক্ত করেন। তিনি বলেন, মিডিয়ার ওপর সরকারের কর্তৃত্ব প্রতিষ্ঠার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ফ্রি মিডিয়া না থাকলে মূল গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। তিনি নবীগঞ্জের বিবিয়ানা গ্যাস ফিল্ড থেকে উত্তোলিত গ্যাসের ব্যাপারে নবীগঞ্জবাসীর দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে সরকারের নিকট তার পত্রিকার মাধ্যমে বিভিন্ন সময় মনোযোগ আকর্ষণের চেষ্টা করে যাচ্ছেন এবং যাবেন বলে জানান। মতিউর রহমান চৌধুরীকে ক্রেস্ট প্রদান করেন হবিগঞ্জ জেলাবাসীর পক্ষে কাজী সাব্বির আহমেদ, সাইয়েদ নাজমুল হাসান কোবাদ, মিজানুর রহমান চৌধুরী, মশিউর চৌধুরী, এডভোকেট আব্দুল কাইয়ুম চৌধুরী এবং কমেনডেসন প্রদান করেন এম ইউ এ কমিশনার দেওয়ান বজলু। তিনি প্রবাসী হবিগঞ্জবাসীকে তাকে সম্মান ও সকলের সঙ্গে কুশলাদি বিনিময়ের সুযোগ করে দেয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, জাসদ নেতা আব্দুল মসব্বির, দেওয়ান শাহেদ, বশির খান, কেরামত আলী, কাজী সালেহ আহমেদ, মোজাহিদ আনসারী, মানিক মিয়া, রিজু, নৌশাদ, সহুল আহমেদ, কামাল চৌধুরী প্রমুখ ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV