নিউইয়র্কে ঐক্যবদ্ধ মৌলভীবাজারবাসীর সাধারণ সভা ৯ নভেম্বর
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে আগামী ৯ নভেম্বর ঐক্যবদ্ধ মৌলভীবাজারবাসীর সাধারণ সভা অনুষ্ঠিত হবে। গত ২৮ শে সেপ্টেম্বর নিউইয়র্কে ঐক্যবদ্ধ মৌলবীবাজারবাসীর আহবায়ক কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কমিটির আহবায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভার শুরুতে কুলাউড়া উপজেলার সন্তান আবীর ইসলামের অকাল মৃত্যুতে গভার শোক প্রকাশ করা হয়। সভায় গত ৩১শে আগস্টের বনভোজকে সফল করার জন্য মৌলবীবাজারবাসীকে ধন্যবাদ জানানো হয়। সভায় সর্বসম্মতভাবে আগামী ৯ নভেম্বর রবিবার সকল মৌলবীবাজারবাসীকে নিয়ে একটি সাধারণ সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত সাধারণ সভায় সংগঠনের নতুন নাম ও গঠনতন্ত্র অনুমোদন এবং একটি নতুন কার্যকরী কমিটি গঠন করা হবে। এ সাধারণ সভায় উপস্থিত থাকার জন্য সকল মৌলবীবাজার বাসীকে বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়। সভায় পবিত্র হজ্বপালনে মক্কায় অবস্থানরত আহবায়ক কমিটির অন্যতম সদস্য আনসার হোসেন চৌধুরীর জন্য সকলের কাছে দোয়া চাওয়া হয়। এ সময় আহবায়ক কমিটির পক্ষ থেকে সকল মৌলবীবাজারবাসীকে পবিত্র ঈদে উল আযহার শুভেচ্ছাও জানানো হয়। সভায় আহবায়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!