Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

পরিবেশ সচিবের সঙ্গে নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের মতবিনিময় : ক্লাইমেট চেঞ্জ নিয়ে বাংলাদেশ জোরালো ভূমিকা রেখে যাচ্ছে

অনলাইন ডেস্ক পঠিত: 8 বার

প্রকাশিত: October 3, 2014 | 7:41 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশ সরকারের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মোঃ নজিবুর রহমানের সাথে নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিরা মতবিনিময় করেছেন। ম্যানহাটানের পলাশ রেস্টুরেন্টে গত ২৮ সেপ্টেম্বর রোববার বিকেলে ইউএসএ বাংলাদেশি অর্গানাইজেশন ইনকের সভাপতি ইকবাল আহমেদ মাহবুবের উদ্যোগে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।DSC_0315
ছাতক সমিতি ইউএসএ ইনকের সভাপতি এস এম জলিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মানিক আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে সচিব মোঃ নজিবুর রহমান ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আলী সিদ্দিকি, সুনামগঞ্জ জেলা সমিতির সভাপতি জুসেফ চৌধুরী, সমিতির সাবেক সভাপতি আফতাব আলী, ইউএসএ বাংলাদেশী অর্গানাইজেশন ইনকের সভাপতি ইকবাল আহমেদ মাহবুব, ইউএসএ বাংলাদেশী অর্গানাইজেশন ইনকের সদ্য সমাপ্ত কনভেনশনের কনভেনার লুৎফুর আলী, ম্যানহাটান যুবলীগের সভাপতি মোঃ মনির উদ্দিন, তোফায়েল আহমেদ, কবি আশরাফ হাসান, আবদুল মান্নান, আরজ মিয়া, আবুল মনসুর, হেলাল আহমেদ, ফোহাদ রহমান, সোহান উদ্দিন, আবদুল মোহাইমিন, হারুন ইসলাম, লাল মিয়া প্রমুখ। সুনামগঞ্জ সহ বৃহত্তর সিলেটের বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন।
অনুষ্ঠানে জাতিসংঘে বাংলাদেশ মিশনের সাবেক ইকনোমিক মিনিস্টার মোঃ নজিবুর রহমানকে আন্তরিকভাবে বরণ করে নেন।DSC_0314
অনুষ্ঠানে বক্তারা দেশ সেবায় অসামান্য অবদান রাখার জন্য মোঃ নজিবুর রহমানের ভূয়সী প্রশংসা করেন।
জবাবে মোঃ নজিবুর রহমান বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত তিনি দেশসেবা করে যাবেন। এ সভা আয়োজনের জন্য তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, ক্লাইমেট চেঞ্জ, টেকনোলজির অনেক পরিবর্তন হবে, আরো অনেক গুরুত্বপূর্ণ ইস্যুও সামনে আসবে। ক্লাইমেট চেঞ্জ নিয়ে বাংলাদেশ জোরালো ভূমিকা রেখে যাচ্ছে। এ ব্যাপারে বড় বড় দেশগুলোর আগ্রহ কম হলেও ছোট ছোট দেশ বাংলাদেশের পক্ষে রয়েছে।
মোঃ নজিবুর রহমান এক প্রশ্নের জবাবে বলেন, সরকার বিচারপতিদের অভিসংশন আইন করেছে। অষ্ট্রেলিয়াসহ বিভিন্ন উন্নত দেশেও এ ধরনের আইন রয়েছে।
উল্লেখ্য, ২২ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হিসেবে তিনি নিউইয়র্কে আসেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV