Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে এবার দু’দিনে ঈদুল আজহা উৎযাপিত : ঈদ জামায়াতে প্রবাসীদের ঢল

অনলাইন ডেস্ক পঠিত: 145 বার

প্রকাশিত: October 5, 2014 | 2:20 AM

ইউএসএনিউজঅনলাইন.কম :যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুকর পরিবেশে যুক্তরাষ্ট্রে উদযাপিত হয়েছে মুললিম সম্প্রদায়ের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। যুক্তরাষ্ট্রে এবার দু’দিনে ঈদুল আজহা উদযাপিত হয়েছে শনিবার ও রোববার। শহরে শহরে অনুষ্ঠিত হয় পবিত্র ঈদুল আযহার নামাজ। অধিকাংশ মুসলমানরা শনিবার দিন ঈদ উদযাপন করেন। নিউইয়র্কসহ বড় বড় স্টেটে অল্প সংখ্যক মুসলমান রোববারে ঈদ করেন। লোকাল ও গ্লোবাল মুনসাইটিং দ্বন্দ্বে গ্লোবাল মুনসাইটিং এবং নর্থ আমেরিকা হিলাল কমিটির সিদ্ধান্তে এবার পবিত্র ঈদুল আযহা দু’দিনে অর্থাৎ ৪ অক্টোবর ও ৫ অক্টোবর উদযাপিত হয়।
যুক্তরাষ্ট্রে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকায় ছেলে-মেয়েদের নিয়ে ঈদ জামাতে যেতে পারায় এবারের ঈদে প্রবাসীদের মধ্যে বাড়তি উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ঈদ জামায়াত গুলোতে নেমেছে প্রবাসীদের ঢল। ছুটির দিনে ঈদ পড়ায় আয়োজেনে নতুন মাত্রা এসেছে প্রবাসে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ফার্স্ট লেডি মিশেল ওবামা পবিত্র হজ এবং ঈদুল আজহা উপলক্ষে মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন। হোয়াইট হাউস থেকে দেয়া শুভেচ্ছা বার্তায় ঈদের উতসবে মুসলমানদের ত্যাগ ও সহমর্মিতার কথা উল্লেখ করেন। শান্তি, সমৃদ্ধি এবং ন্যায় বিচারের কথা স্মরণ করে প্রেসিডেন্ট ওবামা এবং ফার্স্ট লেডি মিশেল ওবামা সারা বিশ্বের মুসলমানদের ঈদ মোবারক জানিয়েছেন।
সুষ্ঠু ও সুন্দরভাবে ঈদের নামাজ আদায়ের জন্য মসজিদ পরিচালনা কমিটির পাশাপাশি সিটি প্রশাসনও বিশেষ নিরাপত্তায় বিশেষ ভ’মিকা রাখে। ঈদের নামাজ আদায়ের স্থানগুলোর আশপাশের রাস্তায় ফ্রি গাড়ী পার্কিং এর ব্যবস্থা ছিলো।
নিউইয়র্ক এবং পার্শ্ববর্তি রাজ্যেগুলোতে শনিবার সকালে আকাশ ছিল কিছুটা মেঘাচ্ছন্ন। হালকা বৃষ্টি থাকলেও ঈদ আনন্দে কোন ছেদ পড়তে দেখা যায়নি। অনেকটা ভোরেই মুসলিম পরিবারের সদস্যরা নানা রঙের পাজামা পাঞ্জাবি শাড়ী সালওয়ার কামিজ পরে পবিত্র ঈদের নামাজ আদায় করার জন্য দল বেঁধে নিকটস্থ মসজিদে হাজির হয়ে নামাজ আদায় করেন। সূর্য ওঠার পরপরই মসজিদ প্রাঙ্গণ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাললাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মসজিদ প্রাঙ্গণ। জামায়াত শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিভিন্ন ঈদ জামায়াতে নিউইয়র্কে ঈদের দিন পাবলিক স্কুলে ছুটি, স্কুলে মুসলমান ছাত্রদের জন্য হালাল খাবার সরবরাহের জন্য মার্কিন প্রশাসনের প্রতি জোর দাবি জানান প্রবাসীরা। ঈদের জামাতে মধ্যপ্রাচ্য সমস্যার সমাধান এবং নিজ নিজ দেশের শান্তি ও সমৃদ্ধির কথা উল্লেখ করে মুসল্লিরা বিশেষ মোনাজাতে অংশ দেন। জামায়াতের পর শুরু হয় কোলাকুলি। তার পরই কেউ কেউ চলে যান কোরবানির পশু জবাই করতে নির্দিষ্ট জায়গায়। খামারে বা হালাল স্লটার হাউজে কোরবানী করতে যান অনেক প্রবাসী। অধিকাংশ প্রবাসী অবশ্য আগে থেকেই স্থানীয় গ্রোসারী ও রেষ্টুরেন্টে কোরবানীর অর্ডার দিয়ে রাখেন। বিভিন্ন সময় গ্রোসারী ও রেষ্টুরেন্টে গিয়ে প্রবাসীরা তাদের পশু কোরবানীর মাংস নিয়ে যান। প্রবাসীরা গরু, খাশী, ভেড়া, দুম্বা ও উট কুরবানি দেন। কিন্তু দেশের মতো পশু কিনে নিজ বাড়িতে নিয়ে কোরবানি করার সুযোগ না থাকায় উতসবের ঘাটতির কথা জানালেন কেউ কেউ।
যুক্তরাষ্ট্রে এবার অধিকাংশ ঈদ জামায়াত সকাল সাড়ে ৮ থেকে সাড়ে ১০ টার মধ্যে অনুষ্ঠিত হয়। নিউইয়র্কে প্রবাসীদের বড় ঈদের জামাত হয়েছে জামাইকা মুসলিম সেন্টারে। যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী এম এ মুহিত জ্যামাইকা মুসলিম সেন্টারের দ্বিতীয় জামাতে ঈদুল আযহার নামাজ আদায় করেন। জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেনও জেএমসি-তে একই জামাতে ঈদুল আযহার নামাজ আদায় করেন। ঈদের নামাজ শেষে অর্থমন্ত্রী মুহিত ও রাষ্ট্রদূত মোমেন মুসল্লীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। নিউইয়র্কের বাংলাদেশী মালিকানাধীন টাইম টেলিভিশন ও টিবিএন ২৪ টিভি এই ঈদের জামাত অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে।
এছাড়া বাংলাদেশী অধ্যুষিত নিউইয়র্ক ছাড়াও নিউজার্সি, কানিকটিকাট, বস্টন, ভার্জেনিয়া, মেট্রওয়াশিংটন, ম্যারিল্যান্ড, পেনসেলভেনিয়া, ওয়াহিও, মিশিগান, লস এঞ্জেলেস, অ্যারিজোনা, টেক্সাস, ফ্লোরিডা, নর্থ ক্যারোরিনা, সাউথ ক্যারোলিনা, ক্যালিফোর্নিয়া, জর্জিয়া, নিউ ব্রানসউইকে বাংলাদেশীরা একাধিক ঈদের জামাতে যোগ দেন।
নিউইয়র্কে আবহাওয়া খারাপ থাকায় এবার খোলা মাঠে ঈদের জামাত করা যায়নি। ঈদ জামায়াতগুলো অনুষ্ঠিত হয় মসজিদ ও কমিউনিটি সেন্টারে।
নিউইয়র্কে উল্লেখযোগ্য ঈদ জামায়াত গুলোর মধ্যে : সকাল সাড়ে ৮টায় এবং সকাল সাড়ে ৯ টায় ব্রঙ্কস বাংলাবাজার জামে মসজিদ এবং পার্কচেস্টার জামে মসজিদে দু’টি জামায়াত অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮টায় নর্থ ব্রঙ্কস জামে মসজিদের জামায়াত অনুষ্ঠিত হয়। জ্যামাইকা মুসলিম সেন্টারে ৪ টি জামায়াত সকাল সাড়ে ৮টা, সাড়ে ৯ টা, সাড়ে ১০টা এবং সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হয়, সকাল ৯ টায় জ্যাকসন হাইটস মোহম্মদী সেন্টার ও এস্টোরিয়ার শাহজালাল মসজিদে জামায়াত অনষ্ঠিত হয়। জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারে সকাল ৮:৩০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এস্টোরিয়া আল আমিন মসজিদে ২টা জামাত হয় ৮টায় ও ৯টায়, উডসাইড বায়তুল জান্নাহ মসজিদে তিনটি জামাত অনুষ্ঠিত হয় ৮টা, ৯টা এবং ১০টায়। ম্যানহাটন আসসাফা ইসলামিক সেন্টারে সকাল ৯টায়, ইষ্ট এলমহাষ্ট জামে মসজিদ এন্ড মুসলিম সেন্টারে সকাল ৯টায় জামাত অনুষ্টিত হয়। জ্যামাইকা দারুল সালাম মসজিদে ঈদের তিনটি জামাত ৮টায়, ৯টায় ও শেষ জামাতে মহিলাদের নামাজ আদায়ের ব্যবস্থা করা হয় ১০টায়। জ্যামাইকা আল আরাফায় সকাল ৯ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জ্যামাইকার ১৭৫ স্ট্রীটে জ্যামাইকা মসজিদ মিশন হাজী ক্যাম্প মসজিদে ৪টি জামাত সকাল ৭:৩০ মিনিট, ৮:৩০ মিনিটে, ৯:৩০ মিনিটে ও ১০:৩০ মিনিটে অনুষ্ঠিত হয়। ফুলতলী ইসলামিক সেন্টারে সকাল ৮:৩০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ব্রুকলিন বাংলাদেশ মুসলিম সেন্টারে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮:৩০টায়। ব্রুকলীন বায়তুল জান্নাহ মসজিদে ঈদের জামাত হয় সকাল ৯ টায়। মসজিদ আবু হোয়ারয়ায় ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়। ব্রুকলীন ইসলামিক সেন্টারে সকাল ৮:৩০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া নিউইয়র্কে মসজিদ আবু হুরায়রা, ওজনপার্কের দারুস সুন্নাহ মসজিদ, আল ফোরকান মসজিদ, ব্রুকলীনের বাংলাদেশ মসুলিম সেন্টার, বায়তুল জান্নাত জামে মসজিদ, ম্যানহাটানের মদিনা মসজিদ, আমেরিকান মুসলিম সেন্টার, এস্টোরিয়ার গাউছিয়া মসজিদসহ প্রভৃতি মসজিদে একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
এদিকে ওজনপার্কের আল-আমান মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয় রোববার সকাল সাড়ে ৮ টায়। নিউইয়র্কে আরো বেশ কটি ঈদ জামায়াত অনুষ্ঠিত হয় রোববার।
এদিকে, ভার্জিনিয়ার বায়তুল মোকারম মসজিদে পবিত্র ঈদুল আযহার তিনটি জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮, ৯ ও ১০টায়। দারুল হিজরা মসজিদে সকাল ৭.৩০, ৮.৩০, ৯.৩০, ১০.৪৫ এবং ১২ টায় পবিত্র ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ষ্প্রীংফিল্ডস্থ দারুল হুদা মসজিদে সকাল ৭.৩০, ৯, ১০, এবং ১১টায় পরপর চারটি ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। ম্যানাসাস্থ উইন্ডহ্যাম হোটেল বলরুমে সকাল ৯টায় একটি নামাজ অনুষ্ঠিত হয়।
ক্যালিফোর্নিয়ায় শনিবার ঈদুল আযহার প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭:৩০ মিনিটে ও ২য় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮-৪০ মিনিটে। লস এঞ্জেলেসের প্রধান ঈদের নামাজ অনুষ্ঠিত হয় লস এঞ্জেলেস কনভেশন সেন্টারে। তাছাড়া ইসলামিক সেন্টার অব নর্থ হলিউড, গ্রানাডা হিল, অক্সনার্ড, অরেঞ্জ কাউন্টিসহ অন্যান্য মসজিদে প্রবাসীরা ঈদের নামাজ আদায় করেন।
৫ অক্টোবর রোববার লস এঞ্জেলেস ইসলামিক সেন্টার এর আরেকটি গ্রুপের আয়োজনে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়।
কয়েকজন প্রবাসী জানালেন, ঈদের কোন আনন্দই পাওয়া যাচ্ছে না প্রবাসে। ঈদে দেশে থাকা মা-বাবা, পরিবারকে খুব করে মনে পড়ার কথা জানালেন তারা। অনেকে ঈদের নামাজ শেষে ঘরে এসেই দেশে ফোনে স্বজনদের ঈদ মোবারক জানান।
তবে সাপ্তাহিক ছুটির দিন থাকায় অনেকেই এবার স্বাচ্ছন্দে ঈদ করতে পেরেছেন বলে জানান। স্কুল কলেজে সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থিরাও ঈদ আনন্দ উপভোগ করতে পেরেছে। সুন্দর পরিবেশে পবিত্র ঈদ উল আযহার নামাজ আদায় করতে পেরে প্রবাসীরা ভীষণ খুশী। তারা বলেন, অনেকটা দেশের মতই ঈদ করতে পেরে খুব ভালো লাগেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV