Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রঙ্কস মুসলিম সমাজের প্রতিবাদ সভায় আব্দুল লতিফ সিদ্দিকীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

অনলাইন ডেস্ক পঠিত: 171 বার

প্রকাশিত: October 6, 2014 | 10:54 AM

Latif_Siddiki_Protest_NY_8ইউএসএনিউজঅনলাইন, নিউইয়র্ক: ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য যোগাযোগপ্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর নিউইয়র্কে রাসুল (সা.) ও হজ সম্পর্কে দেয়া অশ্লীল ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে ব্রঙ্কসের মুসলিম সমাজ। গত ৩ অক্টোবর শুক্রবার বিকেলে নিউইয়র্কে ধর্মপ্রাণ মুসলমানগণ ব্রঙ্কস এর ব্যানারে আয়োজিত এ প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি এক্টিভিস্ট আলহাজ গিয়াস উদ্দিন। কমিউনিটি এক্টিভিস্ট রাশেদুজ্জামানের পরিচালনায় প্রতিবাদ সভায় অন্যান্যের বক্তব্য রাখেন পার্কচেস্টার জামে মসজিদের খতীব মাওলানা মো: মাঈনুল ইসলাম, মসজিদের সেত্রেটারী অধ্যাপক খলিলুর রহমান, বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া, বিশিষ্ট আইনজীবী ও সমাজকর্মী এডভোকেট আব্দুল কাইয়ূম চৌধুরী, স্টার্লিং ফার্মেসী ও ডাইনামিক ট্যাক্স অ্যান্ড একাউন্টিং‘র কর্ণধার তরুণ ব্যবসায়ী ওয়াহিদ চৌধুরী জাকি, মাওলানা ওবায়দুল হক, মাওলানা জামশেদ উদ্দিন, কমিউনিটি এক্টিভিস্ট মো: আলমাস আলী, মো: আকসাদ আলী বাবুল প্রমুখ। সমাবেশে বিপুল সংখ্যক প্রবাসী অংশগ্রহণ করেন।Latif_Siddiki_Protest_NY_1
সভায় বক্তারা বলেন, লতিফ সিদ্দিকীর রাসুল (সা.) ও হজ সম্পর্কে দেয়া ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য সমগ্র ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। তার ইসলাম বিরোধী বক্তব্যের জন্য ঘৃণা ও নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। বক্তারা লতিফ সিদ্দিকীকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের মাধ্যমে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সভায় হজ, রাসুল (সা.), তাবলিগ জামাত এবং প্রবাসের পত্রিকা সম্পর্কে অশ্লীল আপত্তিকর বক্তব্য প্রদানকারী আব্দুল লতিফ সিদ্দিকী তার বক্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করলে প্রবাস থেকে দুর্বার আন্দোলনের হুমকি দেন বক্তারা। সভা থেকে লতিফ সিদ্দিকীকে যুক্তরাষ্ট্রে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
সভায় বক্তারা বলেন, কুখ্যাত মন্ত্রী লতীফ সিদ্দিকী শুধু মহান রাসুল (সা.), কোরআন এবং ইসলামকে অস্বীকারই করেনি বরং অবমাননার জঘন্য ধৃষ্টতা প্রদর্শন করে সকল ঈমানদারের ঈমানী অনুভূতিতে চরম আঘাত ও বেয়াদবী করেছে। মহান রাসুল ও হজ্বকে উপহাস অবমাননা করে এই ঘৃণ্যব্যক্তি শুধু ইসলাম নয় স্বয়ং মহান আল্লাহ ও কুরআনও অস্বীকার করেছে। কারণ হজ্ব কুরআনে নির্দেশিত আল্লাহ্তায়ালার আদেশ। তার কুরুচিপূর্ণ নাস্তিকী বক্তব্যে সারা দুনিয়ার মুসলমান মর্মাহত ও বিচলিত না হয়ে পারেন না। সারা দুনিয়ার মুসলমানদের পক্ষ থেকে আব্দুল লতিফ সিদ্দিকীর সর্Ÿোচ্চ শাস্তি দাবি জানান তারা।
বক্তারা বলেন, নিউইয়র্কে মন্ত্রী লতিফ সিদ্দিকি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত, বাংলাদেশী-আমেরিকান অভিবাসীদের কটাক্ষ, টকশো নিয়ে অশালীন মন্তব্য, সাংবদিকদের হুমকি, নিউইয়র্ক থেকে প্রকাশিত পত্রিকাকে টয়লেট পেপার বলে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়ে মন্ত্রী লতিফ সিদ্দিকি ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। নেতৃবৃন্দ বলেন, ধর্মীয় বিশ্বাস বা অবিশ্বাস যার যার ব্যক্তিগত বিষয় কিন্তু ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অধিকার কারো নেই, এটা সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন ও আইনের পরিপন্থী। তাই সরকারকে অনতিবিলম্বে মন্ত্রী লতিফ সিদ্দিকিকে আইনের আওতায় নিয়ে গ্রেপ্তার পূর্বক সর্Ÿোচ্চ শাস্তি প্রদান করতে হবে।
বক্তারা লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্যে প্রেবাসীদের প্রতি আহবান জানিয়ে বলেন, লতিফ সিদ্দিকী হচ্ছেন মুসলমানদের শক্র এবং প্রবাসীদের দুশমন। তাই এই প্রবাসে তার কোন ঠাঁই হতে পারে না।Latif_Siddiki_Protest_NY_8
উল্লেখ্য, নিউইয়র্কের জ্যাকসন হাইটস পালকি পার্টি সেন্টারে গত ২৮ সেপ্টেম্বর রোববার টাঙ্গাইল জেলা সমিতির এক মতবিনিময় সভায় মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার আব্দুল লতিফ সিদ্দিকী পবিত্র হজ, তাবলিগ জামাত, রাসুল (সা.), টক শো, সাংবদিকদের হুমকি, নিউইয়র্ক থেকে প্রকাশিত পত্রিকা এবং প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় কে নিয়ে চরম আপত্তিকর মন্তব্য করেন। ওই সভায় আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, আমি কিন্তু হজ আর তাবলিগ জামাতের ঘোরতর বিরোধী। আমি জামাতে ইসলামীরও বিরোধী। তবে তার চেয়েও হজ এবং তাবলিগ জামাতের বেশি বিরোধী। তিনি বলেন, এ হজে যে কতো ম্যানপাওয়ার নষ্ট হয়। হজের জন্য ২০ লাখ লোক আজ সৌদি আরবে গিয়েছে। এদের কোনো কাজ নেই। এদের কোনো প্রোডাকশন নেই। শুধু রিডাকশন দিচ্ছে। শুধু খাচ্ছে আর দেশের টাকা দিয়ে আসছে। মন্ত্রী বলেন, এভারেজে যদি বাংলাদেশ থেকে এক লাখ লোক হজে যায় প্রত্যেকের পাঁচ লাখ টাকা করে ৫০০ কোটি টাকা খরচ হয়। হজ কিভাবে এসেছে এর ব্যাখ্যা দিয়ে মন্ত্রী বলেন, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ চিন্তা করলো এ জাজিরাতুল আরবের লোকরা কিভাবে চলবে। তারা তো ছিল ডাকাত। তখন একটা ব্যবস্থা করলো যে আমার অনুসারীরা প্রতি বছর একবার একসঙ্গে মিলিত হবে। এর মধ্য দিয়ে একটা আয়-ইনকামের ব্যবস্থা হবে। তাবলিগ জামাতের সমালোচনা করে আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, তাবলিগ জামাত প্রতি বছর ২০ লাখ লোকের জমায়েত করে। নিজেদের তো কোনো কাজ নেই। সারা দেশের গাড়িঘোড়া তারা বন্ধ করে দেয়। ধর্মবিরোধী এবং প্রবাসী ও প্রবাসের বাংলা পত্রিকা সম্পর্কে আরো অরুচিকর অশালীন কথা বলেন সেই সমাবেশে। লতিফ সিদ্দিকী তার বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে বলেন, ‘জয় ভাই’ কে? কথায় কথায় আপনারা জয়কে টানেন কেন। জয় বাংলাদেশ সরকারের কেউ নয়। তিনি কোনো সিদ্ধান্ত নেয়ারও কেউ নন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV