যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের ২৪ নভেম্বর ২০১৫ এর পূর্বেই Machine Readable Passport (MRP) গ্রহণ করার আহ্বান বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউইর্য়ক-এর
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : হাতে লেখা পাসপোর্ট ২৪ নভেম্বর ২০১৫ এর পরে আর গ্রহণযোগ্য হবে না এবং International Civil Aviation Organization (ICAO) এর সিদ্ধান্ত অনুযায়ী সবাইকে উক্ত সময়ের পূর্বেই Machine Readable Passport (MRP) গ্রহণ করতে হবে। বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউইর্য়ক- এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের ২৪ নভেম্বর ২০১৫ এর পূর্বেই Machine Readable Passport (MRP) গ্রহণ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউইর্য়ক। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কনস্যুলেট এর অধিক্ষেত্রাধীন (Jurisdiction) স্টেটসমূহ Connecticut, New Hampshire, New Jersey, New York, Maine, Vermont, Massachusetts এবং Rhode Island বসবাসকারী যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীর জানানো যাচ্ছে যে, হাতে লেখা পাসপোর্ট ২৪ নভেম্বর ২০১৫ এর পরে আর গ্রহণযোগ্য হবে না এবং International Civil Aviation Organization (ICAO) এর সিদ্ধান্ত অনুযায়ী সবাইকে উক্ত সময়ের পূর্বেই Machine Readable Passport (MRP) গ্রহণ করতে হবে। বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউইর্য়ক আবেদকারীদের দ্রুততর সেবা প্রদানের ব্যাপারে বদ্ধপরিকর। এক্ষেত্রে প্রক্রিয়াজনিত আনুষ্ঠানিকতা (processing formalities) দ্রুততর ও সহজতর করার জন্য আবেদনকারীদের কনস্যুলেটে আসার পূর্বেই নিজ দায়িত্বে অন-লাইনে আবেদন ফরম পূরণ করে প্রিন্ট আউটসহ অত্র অফিসে জমা প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, MRP আবেদনকারীর সংখ্যা সম্প্রতি বহুগুণে বেড়ে যাওয়ায় এবং আবেদনপত্র এ অফিসে অনলাইনে পূরণ করা ও অন্যান্য প্রক্রিয়াগত কারণে সংশ্লিষ্ট আবেদনকারীকে দীর্ঘ সময় কনস্যুলেটে অপেক্ষা করতে হয়। অনলাইনে পূরণকৃত ফরম আবেদনকারী সঙ্গে নিয়ে আসলে সংশ্লিষ্ট সেবা প্রদানকারী কর্মকর্তাও দ্রুততর সময়ে সেবা প্রদানে সক্ষম হবেন। এমতাবস্থায়, সকল আবেদনকারীকে MRP ফরম অনলাইনে (www.passport.gov.bd) পূরণ করে অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টসহ কনস্যুলেটে জমাদানের জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে।
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউইর্য়ক প্রবাসীদের জরুরী প্রয়োজন এবং সেবা প্রদানের কথা বিবেচনা করে সম্প্রতি একটি জরুরী নাম্বার (৬৪৬-৬৪৫-৭২৪২) চালু করেছে। উক্ত মোবাইল ফোনের মাধ্যমে অতি জরুরী কোনো বিষয়ে সপ্তাহের যে কোনো দিন প্রয়োজনীয় সেবা ও পরামর্শ পাওয়া সম্ভবপর হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!