ফেসবুকে পরিচয় লুকিয়ে শেয়ারের সুযোগ!

নাম–পরিচয় গোপন রেখে কোনো কিছু পোস্ট করা যাবে ফেসবুকে? অস্বস্তিকর বিষয়গুলো নিয়ে কারও সঙ্গে একা বা গ্রুপ মেসেজে কথা বলা যাবে বেনামে? বিষয়গুলো এখনও স্পষ্ট না হলেও এতটুকু জানা গেছে যে, অচিরেই ফেসবুক এমন একটা অ্যাপস প্রকাশ করতে পারে, যা দিয়ে ফেসবুক ব্যবহারকারীরা নিজেকে আড়ালে রেখেই বন্ধুদের সঙ্গে অনেক কিছু শেয়ার করতে পারবেন। নিউইয়র্ক টাইমস–এর বরাত দিয়ে জি নিউজ বুধবার এ খবর জানিয়েছে।
নিউইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে জানিয়েছে, ফেসবুকের ওই অ্যাপ্লিকেশনটিতে খুব সম্ভবত স্বাস্থ্য-বিষয়ক কিছু বিশেষ সুযোগ-সুবিধা থাকবে। যাতে একই ধরনের অসুখে ভুগছেন এমন ব্যবহারকারীরা একে অপরের সঙ্গে চিকিৎসাসংক্রান্ত বিষয়ে কথাবার্তা বা খোঁজ-খবর আদান-প্রদান করতে পারেন। অর্থাৎ ওই অ্যাপসটিতে হয়তো বিশেষ নেটওয়ার্ক তৈরি করে নেওয়ারও সুযোগ থাকবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওই অ্যাপসের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীরা ‘যে সব বিষয় নিজের নামে প্রকাশে অস্বস্তি বোধ করেন’ সেগুলো বেনামে প্রকাশের সুযোগ থাকবে। তবে, পরিচয় গোপন করে কোনো কিছু পোস্ট করা বা বন্ধুদের সঙ্গে শেয়ার করার এই সুযোগ ফেসবুকের মূল পাতায় বা ব্যবহারকারীর অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকবে কি না, সে বিষয়টি এখনো স্পষ্ট নয়।
কিছুদিন আগে ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ ঘোষণা করেছিলেন, ব্যবহারকারীদের জন্য এ ধরনের নতুন একটা অ্যাপস তৈরি করা এখন এই সামাজিক যোগাযোগ মাধ্যমটির কার্যসূচিতে থাকা অন্যতম প্রধান বিষয়। তবে কবে নাগাদ ওই অ্যাপস প্রকাশ করা হবে, তা উল্লেখ করেননি তিনি।
ফেসবুক ইতোমধ্যেই ‘স্লিংশট’ নামের একটা ক্ষণস্থায়ী মেসেজিং অ্যাপস চালু করেছে। এই মেসেজিং অ্যাপসটি ইতিমধ্যেই প্রায় ৫০ কোটিবারের ওপরে ডাউনলোড করা হয়েছে। এ ছাড়া ফেসবুকের মালিকানায় থাকা ইন্সটাগ্রামও বোল্ট নামের একটা প্রাইভেট মেসেজিং অ্যাপস চালু করেছে।প্রথম আলো
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!