নিউইয়র্কে সিদ্দিকীয়া ফাউন্ডেশনের বর্ণাঢ্য ঈদ আনন্দ উৎসব অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে সিদ্দিকীয়া ফাউন্ডেশন ইনক এর বর্ণাঢ্য ঈদ আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। ম্যানহাটনের ১৭৩৪ ম্যাডিসন এভিনিউ, স্যুট ৯সি তে গত ৪ অক্টোবর রাতে ফাউন্ডেশনের চেয়ারম্যান কেরামত আলীর সভাপতিত্বে এ আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ডাক্তার মনসূর আলীসহ ফাউন্ডেশনের দায়ীত্বশীল অনেকেই বক্তব্য রাখেন।
ডাক্তার মনসূর আলী জ্ঞান অর্জন ও শিক্ষার মান উন্নয়নের ব্যাপারে গুরুত্ব দিয়ে বলেন, সঠিক জ্ঞান ও সুশিক্ষায় যেমন রয়েছে জীবনের স্বার্থকতা, তোমনি দূরীভূত হবে সমাজ থেকে দু:খ দুর্দশা, অভাব অনটন, দুর্নীতি ও বেকারত্ব।
অনুষ্ঠানে বক্তারা আর্থ-সামাজিক উন্নয়নে তাদের বক্তব্য পেশ করেন। শিক্ষার সম্প্রসারন ও মান উন্নয়নে বাংলাদেশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের গরীব/অসহায় ছাত্র-ছাত্রীদেকে আর্থিক অনুদান প্রদানের সিদ্ধান্ত গৃহিত হয় এবং সে লক্ষ্যে ২৫টি শিক্ষর্থী পরিবারকে স্থায়ীভাবে সাহায্যার্থে ফাউন্ডেশনের আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান কেরামত আলী বলেন, বিদেশ থেকে প্রবাসীরা এবং দেশে অবস্থানরত বিত্তশালীরা মিলে নিজ নিজ এলাকার গরীব/অসহায়দের শিক্ষার সম্প্রসার ও মান উন্নয়নে সাহায্যের হাত বাড়িয়ে দিলে দেশের সুনাম ও চেহারা পরিবর্তনে বেশীদিন লাগবে না ইনশাআল্লাহ। শেষে ঈদের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক লোকের সমাগম ঘটে।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes